অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে নৌবাহিনীর টহল

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৩৪

remove_red_eye

২৯১

দৌলতখান প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার দৌলতখান বাজারের প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নৌবাহিনীর একটি টহল দল দৌলতখান বাজারের প্রধান সড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।

এ সময় নৌবাহিনীর সদস্যরা নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, আইন মেনে চলা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সাধারণ জনগণকে সচেতন করেন।
নৌবাহিনী সূত্রে জানা যায়, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এই টহল কার্যক্রমের মূল লক্ষ্য। টহল চলাকালে বাজার এলাকার ব্যবসায়ীদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সতর্ক করা হয়। পাশাপাশি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে চলাচল ও পার্কিং নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।
নৌবাহিনী আরও জানায়, নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে। কেউ আইনশৃঙ্খলা ভঙ্গ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...