অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪

remove_red_eye

২৫৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে গাঁজা, ইয়াবা ও নগদ অর্থসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে সদর উপজেলার দরগার রোড ওয়েস্টার্ন পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম সদর থানাধীন উক্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে তল্লাশি চালিয়ে প্রায় এক কেজি গাঁজা, ১৩৬ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও ৭ হাজার ৮০০ টাকা নগদ অর্থ জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৮ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এ সময় ঘটনাস্থল থেকে মো. নাগর (৪০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। তিনি ভোলা জেলার চরনোয়াবাধ ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং রুহুল আমিনের ছেলে।

পরবর্তীতে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, মাদক পাচার ও অবৈধ কার্যক্রম দমনে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...