অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

তজুমদ্দিন প্রিমিয়ার লীগ ক্রিকেটের ফাইনালে বাজার একাদশের শিরোপা জয়

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:১০

remove_red_eye

২৪৩

তজুমদ্দিন প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশ ও বিপুল দর্শক উপস্থিতির মধ্য দিয়ে তজুমদ্দিন প্রিমিয়ার লীগ (টিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ২টায় তজুমদ্দিন সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা ও নান্দনিক ক্রিকেটের এক অনন্য প্রদর্শনী উপভোগ করেন দর্শকরা।

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মোল্লাপুকুর ক্রিকেট একাদশকে ২২ রানে পরাজিত করে তজুমদ্দিন বাজার ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের আক্রমণাত্মক ব্যাটিং ও ধারালো বোলিং দর্শকদের মুগ্ধ করে রাখে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সহ-সভাপতি ও তজুমদ্দিন উপজেলা যুবদলের অন্যতম নেতা হাসান সাফা পিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন (উত্তর) বিএনপির সাধারণ সম্পাদক জাহিদ হাসান দিদার, তজুমদ্দিন প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা ফখরে আজম পলাশ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুন, যুগ্ম আহ্বায়ক ও ক্রীড়া সংস্থার সদস্য ইব্রাহীম গাজী, ছাত্রদল নেতা রাকিবসহ রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন ক্রীড়া সংস্থার সদস্য ও তজুমদ্দিন প্রেসক্লাবের ১নং যুগ্ম আহ্বায়ক এম এ হালিম এবং ক্রীড়াবিদ মিজানুর রহমান মনু। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা ও সফল বাস্তবায়নে নিরলস সহযোগিতা করেন মোঃ নেওয়াজ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও সম্মাননা তুলে দেন। এ সময় বক্তারা বলেন, তজুমদ্দিন প্রিমিয়ার লীগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয়, এটি যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ বিনোদনের এক অনন্য প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

গ্র্যান্ড ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামলেও খেলোয়াড় ও দর্শকদের মনে রয়ে গেল স্মরণীয় এক ক্রিকেট উৎসবের আনন্দ ও উচ্ছ্বাস।

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...