চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৩
৭৬৮
এআর সোহেব চৌধুরী , চরফ্যাশন : চরফ্যাশন ও মনপুরার গণ মানুষের জননেতা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ি কমিটির সভাপতি চরফ্যাশন ও মনপুরা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বাংলাদেশের জনগণ শান্তিতে রয়েছে।
শুক্রবার (৪-সেপ্টেম্বর) দুপুরে শশিভূষণ থানা পুলিশের নতুন গাড়ির চাবি তুলে দেয়ার সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন, এমপি জ্যাকব আরও বলেন, ১৬ কোটি মানুষের শান্তি সমৃদ্ধির বাংলাদেশে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বিশ্বের অন্যান্য রাষ্ট্রের তুলনায় এদেশে অপরাধমূলক ঘটনা অনেক কম। বাংলাদেশের জনগণ অতিতের নৈরাজ্য ও সংঘাতমূলক রাজনীতি চায়না।
এদেশের জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজনীতির সমর্তন করেনা। জনগণ শান্তি,শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির বাংলাদেশ চায়। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ডিজিটাল বাংলাদেশে গ্রামীন জনপদ শহরের ন্যায় উন্নত ও সমৃদ্ধ হওয়ায় মানুষ শান্তিতে রয়েছে। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মহাজন, এসএম মোর্শেদ, নিলীমা জ্যাকব ডিগ্রী কলেজের অধ্যক্ষ ও পৌর আওয়মীলীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র, শশিভূষণ থানা অফিসার ইনচার্জ রফিকুলসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত