মনপুরা প্রতিনিধি
প্রকাশিত: ২২শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৪
২৩২
মনপুরা প্রতিনিধি : কেন্দ্রিয় যুবদলের সাধারন সম্পাদক ও ভোলা-০৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, কলাতলী চরে টেকসই বেড়িবাঁধ নির্মান, রাস্তাঘাট পাকাকরন ও চরে বসবাসকারি ভূমিহীনদের মাঝে স্থায়ীভাবে জমি বন্দোবস্ত দেয়া হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) দুপুরে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলী চরে মনির বাজারে নির্বাচনী প্রচারনা ও গণ সমাবেশে এসে বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নাগরিকদের সকল চাহিদা পুরন করা হবে। এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদেরকে সার বিজ প্রদান ও ন্যায্য শস্য পন্য বিক্রির সুবিধা করে দেয়া হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসলে একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং পাহাড় থেকে সমতল, হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, সকল ধর্মের মানুষ সমানভাবে নিরাপদে থাকবে।
গণসমাবেশ শেষে তিনি কলাতলী চরের মনিবাজারে গণ সংযোগ করেন। এবং দরিদ্রদের চিকিৎসার্থে সিপিপি আয়োজিত চক্ষু শিবির পরিদর্শন করেন।
পরে কলাতলী চর থেকে ফিরে তিনি উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজার, হাজীর হাট ইউনিয়নের চৌধুরী বাজার, বাঁধের হাট, ফকির হাট, ভূইয়ার হাট, সোনার চর বাউল বাড়ী, হাজীর হাট সহ বিভিন্ন বাজারে গণসংযোগ করেন তিনি।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের রাজিব চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সহসভাপতি ডাঃ মোঃ কামাল উদ্দিন, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, সাবেক কোষাধ্যক্ষ নিজাম হাজী, যুগ্ন সম্পাদক আব্দুর রহিম মেম্বার, উপজেলা যুবদল আহবায়ক সামসুদ্দিন আহমেদ মোল্লা, সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব হোসেন হাওলাদার সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিবৃন্দ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত