অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষার্থী ভোলার নাইমুর রহমান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৬

remove_red_eye

৩৩০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬  সালে মাদ্রাসা ক্যটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছেন ভোলা সদর উপজেলার চর পাঙ্গাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ নাইমুর রহমান নাইম । নাইম ভোলার ওপেন রোভার স্কাউট গ্রুপের একজন কৃতি রোভার সদস্য। 
২১ জানুয়ারি ওসমানী  স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দিয়েছেন অনুষ্ঠানের প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা  অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও  উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সচিব রেহানা পারভীন। 

এর আগে গত ১৪ জানুয়ারি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত ৬ জেলা থেকে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে ইন্টারভিউ এবং যাবতীয় সনদ পর্যালোচনা করে নাইমুর রহমান বরিশাল বিভাগের শ্রেষ্ঠ মাদরাসা শিক্ষার্থীর পুরস্কার অর্জন করেন।

এর আগে নাইম ভোলা সদর উপজেলা ও ভোলা জেলায় শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন। 

নাইমুর রহমান চর পাঙ্গাশিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২ বর্ষের শিক্ষার্থী । বাংলাদেশ যুব ছায়া সংসদ এর (ভোলা ৪) এমপি এবং  বাংলাদেশ স্কাউট রোভার এর অঞ্চল ভোলা ওপেন স্কাউটস গ্রুপ এর রোভার মেট।





মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

আরও...