অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

পার্থর পক্ষে নির্বাচন করতে কাচিয়া ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা

মো: ইয়ামিন

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ সকাল ০৮:৫৯

remove_red_eye

২১৭

মোঃ ইয়ামিন : ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে আন্দালিব রহমান পার্থকে মনোনয়ন প্রদানের পর কাচিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে  প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় বিগত দিনের বিরোধ মান অভিমান সব ভুলে জোটের প্রার্থী আন্দালিভ রহমান পার্থর গরুর গাড়ির পক্ষে নির্বাচন করতে বিভিন্ন  দিকনির্দেশনা দেওয়া হয়।  
 
শুক্রবার বিকালে কাচিয়া ইউনিয়নের বেড়ী বাধ এলাকায় অনুষ্ঠিত ওই সভায় ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। 
সভায় নেতারা জানান, ভোলা জেলা বিএনপির নির্দেশনা অনুযায়ী কাচিয়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। তারা আরও বলেন, ব্যক্তিগত অনুভূতির ঊর্ধ্বে উঠে দলের স্বার্থে সবাইকে একযোগে কাজ করতে হবে।
সভায় গণসংযোগ জোরদার করার, ভুল-বাঝাবুঝি দূর করার এবং শান্তিপূর্ণ প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন, কাচিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি সফিউর রহমান নাক্কু মিয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনয়ন বিএনপির সাবেক সিনিয়ির সহ-সভাপতি ও সমাজসেবক আব্দুল হাই মিয়াজি, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল মান্নান মাস্টার।
এছাড়া কাচিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আব্দুল হাই মিয়াজি বলেন, দলীয় সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। ভোলা-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী আন্দালিব রহমান পার্থের বিজয় নিশ্চিত করতে কাচিয়া ইউনিয়নের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। ব্যক্তিগত মত বা আবেগ নয়, এখন একমাত্র লক্ষ্য ধানের শীষের বিজয়। শান্তিপূর্ণভাবে গণসংযোগ চালিয়ে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে। ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই, দলের ভেতরের সব বিভেদ ভুলে গিয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে হবে।

মোঃ ইয়ামিন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...