অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলায় আজ আসছেন বিএনপি–জোট প্রার্থী আন্দালিব রহমান পার্থ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০১

remove_red_eye

২৭২

বাংলার কন্ঠ প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার–প্রচারণায় অংশ নিতে আজ শনিবার নিজ সংসদীয় আসন ভোলায় পৌঁছাবেন বিএনপি–জোট প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)-এর চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

দলীয় নেতাকর্মীরা জানান, সকালে ঢাকা থেকে বরিশাল হয়ে স্পিডবোটযোগে তিনি ভোলা খেয়াঘাটে এসে পৌঁছাবেন। তার আগমন উপলক্ষে খেয়াঘাট এলাকায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে আশা করছে দলটি।

বিজেপির সাধারণ সম্পাদক মো. মোতাসিন বিল্লাহ বলেন, সংবর্ধনা শেষে আন্দালিব রহমান পার্থ গাড়িবহর নিয়ে শহরের উকিলপাড়ায় নিজ বাসভবনে যাবেন। এ সময় পথিমধ্যে খেয়াঘাট ও শহরের বাংলা স্কুল মোড় এলাকায় গাড়িতে দাঁড়িয়ে সাধারণ মানুষের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে তার আগমনকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শুক্রবার সন্ধ্যায় নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বিজেপির নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, রবিবার থেকে আন্দালিব রহমান পার্থ ‘গরুর গাড়ি’ প্রতীকে ভোট চাইতে আনুষ্ঠানিকভাবে প্রচার–প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম শুরু করবেন।

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন

আরও...