দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৬
৮৫৬
দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখানে সুপারি চুরির অভিযোগে ১১ বছরের কিশোর সিয়াম হোসেন আপন নামের এক বাকপ্রতিবন্ধীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত সিয়াম বর্তমানে দৌলতখান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সিয়াম উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওলাদ হোসেনের ছেলে। এ ঘটনায় সিয়ামের মা মোসাঃ শাহিনা বেগম বাদী হয়ে দৌলতখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে দৌলতখান থানার প্রোফেশনাল সাব-ইন্সপেক্টর (পিএসআই) শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ১ সেপ্টেম্বর উপজেলার চরখলিফা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রুস্তম হাওলাদার বাড়িতে।
বৃহস্পতিবার সিয়ামের পিতা আওলাদ হোসেন সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার বিকালে আমার ছেলে সিয়াম হোসেন আপন রাস্তার পাঁশে খেলাধুলা করছিলো । এসময় আলমগীর সহ তার ছেলে শান্ত (৩০) ও প্রান্ত (২৫) সেখান থেকে আমার বাকপ্রতিবন্ধী ছেলেকে তুলে নিয়ে সুপারি চুরির অভিযোগ এনে বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে আমার স্ত্রী শাহিনা বেগম তাকে উদ্ধার করে দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।
অন্যদিকে অভিযুক্ত আলমগীর জানান, বাকপ্রতিবন্ধী কিশোর সিয়াম হোসেন আপনকে আমরা কোন মারধর করিনি । সিয়াম আমাদের গাছ থেকে সুপারি পেড়ে নিয়ে যাচ্ছে। এমন সংবাদ পেয়ে আমার ছেলে তাকে ধরে নিয়ে আসে। পরে তার পরিবারের লোকজনকে খবর দেন। এরপর সিয়ামের মা মোসাঃ শাহিনা বেগম এসে মারধর করে তাকে নিয়ে যায়।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. বজলার রহমান জানান, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত