অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহন হাজিরহাট বাজারে হ্যাঁ ও না ভোটকে কেন্দ্ৰ করে বিএনপি ও জামায়াতের মুখোমুিখি অবস্থান

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৬

remove_red_eye

৩৬০

আকবর জুয়েল, লালমোহন: ভোলার লালমোহন উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের হাজিরহাট বাজার এলাকায় হ্যাঁ ও না ভোটকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মুখোমুখি অবস্থানের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর যৌথ টহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাজিরহাট বাজারের উত্তর মাথায় ব্রিজের সাথে ৬নং ওয়ার্ড সম্ভুপর ইউনিয়নের জামায়াতে ইসলামের কর্মী মো. ভুট্রু জানান, শনিবার দুপুর ১২টার দিকে আমার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে হ্যাঁ ও না ভোটের বিষয়ে মোবাইলে ভিডিও দেখে আলোচনা করছিলাম।

এমন সময় বিএনপির কর্মী ইলিয়াস হাওলাদার এসে কেন হ্যাঁ ও না ভোট নিয়ে আলোচনা করছি এ বিষয়ে আমার সাথে তর্কাতর্কি এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ইলিয়াস ও তার ছেলে সিহাব এসে আমাকে মারধর করেন। আমার ডাক চিৎকারে বাজারের লোকজন চলে আসে। একপর্যায়ে উত্তেজনা শুরু হয়।

পরে পুলিশ প্রশাসন খবর পেয়ে এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এই ঘটনায় অভিযুক্ত বিএনপির কর্মী ইলিয়াসের ছেলে সিহাব বলেন, ভুট্রু আগে আওয়ামীলীগ করেছে। ২০১০ সালের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মেজর হাফিজের স্টেজ ভেঙে নৃত্য করেছিল। ৫ আগস্টের পর সে জামায়াতে যোগ দিয়ে জামায়াতের নির্বাচনি প্রচার প্রচারণা চালাচ্ছে।

আমার বাবা হাজির হাট বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি। ভুট্রু বাজারে অস্থিতিশীল তৈরি করে বাজার লুটপাটের পাঁয়তারা করার চেষ্টা করছিল। এই বিষয় নিয়ে আমার বাবার সাথে তার তর্কাতর্কি শুরু হয়। ভুট্টোর ছেলে এসে আমার বাবার গায়ে হাত দেয়ার চেষ্টা করলে আমি সেখানে গেলে দুই‘পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে বাজারের লোকজন এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে উভয় পক্ষের লোকজন জড়ো হলে পরিস্থিতি উত্তপ্ত হয়। পরে আইনশৃঙ্খলার লোকজন আসলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা হাজির হাট বাজারের ঘটনা জানতে পারি।

এরপর দ্রুত থানা পুলিশ সেখানে গিয়ে দুই পক্ষের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। কাউকে কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে দেয়া হয়নি। পরবর্তীতে নৌবাহিনীর টিম আমাদের সাথে যোগ দেয় এবং লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ সেখানে উপস্থিত হয়ে দুই পক্ষের সাথে কথা বলে বিষয়টি সমঝোতা করা হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...