অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন লালমোহন রেড ক্রিসেন্ট সোসাইটির উপজেলা টিম

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮

remove_red_eye

২৬৮

আকবর জুয়েল, লালমোহন: শীতের তীব্রতা বেড়ে যাওয়ার সাথে সাথে সারা দেশের মতো ভোলার লালমোহন উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমোহন উপজেলা টিম মানবিক উদ্যোগ গ্রহণ করেছে।

উদ্যোগের অংশ হিসেবে শনিবার দুপুরে লালমোহন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৫০জনের অধিক দরিদ্র ও শীতকষ্টে ভোগা মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে । কম্বল বিতরণ উপলক্ষ্যে লালমোহন উপজেলা রেড ক্রিসেন্ট টিমের সদস্যরা জানান, এই শীতে যাতে কোন অসহায় মানুষ কষ্ট না পায়, এজন্য আমরা এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছি। সমাজের সবাইকে নিজেদের অবস্থান থেকে শীতার্তদের সহায়তা করার আহ্বান জানাই। 
বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমোহন উপজেলা টিমের ইয়ুথ লিডার ফরহাদ আহমেদ, ইয়ুথ লিডার জোনায়েদ আহমেদ, নাহিদ ফরাজি, আবু বকর, খাদিজা, রিক্তা সহ অন্যান্য সদস্যরা। তারা স্থানীয় অসহায়, বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী এবং দরিদ্র পরিবারকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। কম্বল পাওয়া একাধিক উপকারভোগী জানান, এতদিন শীতের কারণে রাতে ঠিকমত ঘুমাতে পারছিলাম না। আজকে রেড ক্রিসেন্টের কম্বল পেয়ে অনেক স্বস্তি অনুভব করছি। তাদের এই সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...