বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৭
১৯৩
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ভোলা -১ সদর আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তার নির্বাচনী এলাকা ভোলায় এসে প্রথম দিনই গিয়েছেন ভোলা জেলা বিএনপি কার্যালয়ে। বিএনপি নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে এসে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ১৭ বছর কষ্ট করেছি শুধু জোটটা ধরে রাখার জন্য। জোটকে ধরে রাখতে হবে। তারেক রহমাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে - এটাই আমাদের স্বপ্ন। আমরা সকাল বিকাল এতটা কষ্ট করেছি ১৭ টা বছর, এই জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় নিতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র, সফল রাষ্ট্র এবং সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হবে, এটাই তারেক রহমানের স্বপ্ন।
বিগত দিনে বিএনপি বিজেপির মধ্যকার বৈরী সম্পর্কের দিকে ইঙ্গিত করে পার্থ বলেন, আপনারা আমার উপর রাগ কইরেন না। আসুন আমরা এক সাথে কাজ করি। আমার বিশ্বাস একসাথে কাজ করলে আমরা একটা ভাল কিছু করতে পারবো ইনশাআল্লাহ। আমরা দুইটা দলই একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে যদি একসাথ কাজ করি তাহলে তারক রহমানকে, জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ভাল একটা রেজাল্ট হয়তো উপহার দিতে পারবো।
আসেন ভাই আমরা সবাই এক সাথে কাজ করি। খালেদা জিয়া চলে গেছেন। এখন তারেক ভাই আছেন। তারেক ভাইর হাতকে শক্তিশালী করি।
এর আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর বাসায় গিয়ে তাকে সাথে করে জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে আসেন।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক এনামুল হকসহ জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক