অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


সাবইকে সাথে নিয়ে সুন্দর, শান্তিপূর্ণ মানবিক ভোলা গড়তে চাই : পার্থ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১১

remove_red_eye

২৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পাটির বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপি এবং  তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন। আমাকে ভোলার মানুষের পাশে থাকার দায়িত্ব দিয়েছেন। আসুন আমরা ভোলাটাকে নতুন করে গড়ে তুলি। আমরা কারো সাথে কোন অন্যায় করতে চাইনা। আমরা প্রতিহিংসার রাজনীতি চাইনা। ভোলায় আর কোন রাজনৈতিক মারামারি হানাহানি চাইনা। আমার কোন প্রতিশোধ নিতে চাই না। আমরা সাবইকে সাথে নিয়ে সুন্দর, শান্তিপূর্ণ, মানবিক একটি ভোলা গড়ে তুলতে চাই। যেখানে চাঁদাবাজি হবে না। টেন্ডারবাজি হবে না। 


শনিবার দুপুরে ভোলার নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে হাজার হাজার নেতাকর্মীর উদ্দেশ্যে এসব কথা বলেছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর এই প্রথম বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ শনিবার ভোলায় আসেন। তাকে কাছে পেয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়। খেয়াঘাট থেকে দলীয় কার্যালয় পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পথের দুই পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন হাজার হাজার মানুষ। 
ব্যাস্টিার পার্থ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, “আমাদের জামায়াতের ভাইয়েরা যারা নির্বাচন করছেন, ইসলামী আন্দোলনের হাত পাখার ভাইয়েরা যারা নির্বাচন করছেন তাদের প্রত্যেককে শান্তিতে সুষ্ঠুভাবে তাদের নির্বাচন পরিচালনা করার সুযোগ সবাই করে দিবেন। ভোলাতে যেন কোন ধরণের মারামারি, পিটাপিটি, হানাহানি এই জিনিস যাতে না হয়। আমি আমার প্রত্যেক নেতাকর্মীকে অনুরোধ করবো। আপনারা আইন হাতে তুলে নিবেন না। আল্লাহ যদি আমার কিসমতে সংসদ সদস্য পদ রাখেন তা হলে কেউ ঠেকাতে পারবেনা ইনশাআল্লাহ”। 

২০০৮ সালে বিএনপি জোটের প্রার্থী হয়ে ভোলা-১ সদর আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কথা স্মরণ করে আন্দালিভ রহমান পার্থ  বলেন, এইবার আল্লাহতায়ালা একটা সুযোগ দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আবার আমাকে দায়িত্ব দিয়েছে এই ভোলা সদরের মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমাদের দায়িত্ব এখন সকল হিংসা বিদ্বেষ ভুলে সবাইকে সাথে নিয়ে নতুন করে ভোলাকে গড়ে তুলবো। পার্থ বলেন, ‘আমি আমার জামায়াতের ভাই, ইসলামী আন্দোলনের ভাই, সকল রাজনৈতিক দল, সকল ধর্ম পেশার সকলকে বলি, আপনারা যদি মনে করেন আমার চেয়ে যোগ্য পার্থী আছে ভোলা-১ আসনের প্রতিনিধিত্ব করার মত তা হলে আমাকে বলুন, আমি আমার ভোট তাকে দিয়ে আসবো। 


পার্থ বলেন, ভোলার বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর চাচাকে আশি শ্রদ্ধা করি। আমার আগে ভোলা-১ সদর আসন থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছিল। আলমীর চাচা ১৭ বছর এই ভোলাতে অনেক কাজ করেছেন। তাঁর কন্ট্রিবিউশন আছে। গত ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভোলার বিএনপির অনেক ত্যাগ আছে। অনেক রক্ত ঝড়েছে। আমাদের সবার দায়িত্ব সবাইকে বুকে টেনে নিয়ে কাজ করা। পার্থ বলেন, “বিএনপি বিজেপি ভাই ভাই, ঐক্য ছাড়া কোন উপায় নাই।”


পার্থ বলেন, “এই ভোলায় যদি আমি এমপি হতে পারি তা হলে এই ভোলার মুরুব্বি হবেন গোলাম নবী আলগীর। আমি সম্মান করি তাকে। পার্থ আরও বলেন , “এই ভোলা থেকে আমি এমপি হলে কী করতে পারবো না পারবো সেটা সময়ই বলে দিবে। কিন্তু এটা নিশ্চিত করে বলতে পারি আপনারা শান্তি ঘরে ঘুমাতে পারবেন।”


ভোলা সদর মোঃ ইয়ামিন



শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

আরও...