চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২৭
১৩১০
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : মেঘনার ঘোলা জলরাশি আর ঢেউয়ের দোলায় মাছ ধরার ট্রলার ও নৌকার ছুটে চলা যেন সভ্যতার গন্তব্যে গড়ে তুলেছে আপন ঠিকানা। চোখের সামনেই আকাশ যেন নেমে এসেছে নদীর কূলে। বালি আর জলের অবিচ্ছেদ্য বন্ধুত্বই যেন মিনি কক্সবাজারের রূপ নিয়েছে ভোলার চরফ্যাশন উপজেলার খেজুরগাছিয়ার এ সৈকতে। উপজেলার হাজারিগঞ্জ ইউনিয়ন থেকে দুই কিলোমিটার দূরে এ খেজুরগাছিয়ায় রয়েছে দৈর্ঘ্য ও প্রসস্তে র্দীঘ আয়োতনের সমুদ্র বিচ এবং নদী সংলগ্ন রকমারী উদ্ভিদে ঘেরা সবুজে আচ্ছন্ন কেওরা বন।
পাশের মৎস ঘাট থেকে সমুদ্রের পানে ছুটে চলা রং বেরঙ্গের নৌকা ও ট্রলারে করে জাল ফেলার ছবিও যেন শিল্পির তুলিতে এক জলচিত্র।
এছাড়াও খেজুরগাছিয়ার বিচে ঈদ ও পূজাসহ বিভিন্ন উৎসবে ঘুরতে আসে শত,শত পর্যটক। ঘুরতে আসা পর্যটকরা বলছেন অপার সম্ভাবনাময় চরফ্যাশনের উপকূলীয় এলাকাগুলো যদি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিনোদনের পর্যাপ্ত সুযোগ ও পর্যটক আকর্ষনে বহুমাত্রিক পরিকল্পনা গ্রহন করা হয় তাহলে উপজেলার অন্যান্য অঞ্চলের বিনোদনসহ খেজুরগাছিয়া পর্যটন এলাকা থেকেও সরকার লাভবান হবে।
এ অঞ্চলে বিনোদনের অবকাঠামো গড়ে তোলার জন্য উপকূলীয় অঞ্চলকে সম্ভাবনাময় পর্যটনের দ্বারপ্রান্তে নিতে চায় স্থানিয় সংসদ সদস্য যুব ও ক্রিড়া মন্ত্রণালয়ের স্থায়ি কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। আর তাই জ্যাকবের প্রচেষ্টায় চরফ্যাশন ও মনপুরা অঞ্চলে প্রাতিষ্ঠানিক উন্নয়নের পাশাপাশি অসংখ্য বিনোদনমূলক স্থাপনা নির্মান করা হয়েছে।
এছাড়াও বিচ্ছিন্ন চরাঞ্চল কুকরি-মুকরি ইউনিয়নসহ সমুদ্র সৈকত চর তারুয়াকে ইকো টুরিজমের আওতায় আনা হচ্ছে।
স্থানীয়রা বলছেন, উপকূল সুরক্ষায় উন্নয়নমূলক প্রকল্প গ্রহনের মাধ্যমেই টেকসই বেড়িবাঁধ নির্মানে রঙ্গিন পর্যটনমূলক ব্যবস্থাপনা গড়ে তুললেই দক্ষিনের জনপদ চরফ্যাশন হবে পর্যটনের এক সম্ভানার নতুন দিগন্ত।
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ভোলা জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ১০ গ্রামে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতায় পানিবন্দি ১৫ হাজার বাসিন্দা
সারা দেশের সাথে নৌযোগাযোগ বন্ধ, বিচ্ছিন্ন মনপুরা
চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক