অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা-১. ভোলা-২ ও ভোলা-৪ আসনে আচরণবিধি লংঘন ও হামলার অভিযোগে জামায়াতের সংবাদ সম্মেলন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:১১

remove_red_eye

২৩২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১. ভোলা-২ ও ভোলা-৪  আসনে আচরণবিধি লংঘন   হুমকি হামলার অভিযোগে  রোববার বিকালে ভোলা প্রেসক্লাবে  জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ  সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ হারুন অর রশিদ অভিযোগ করে বলেন,, ভোলা-১ আসনে বিএনপি জোটের প্রার্থী বিশাল শোডাউনকালে জনগণের পথরোধ করা হয়। যা আচরণবিধি লংঘন সামিল। 
তিনি অভিযোগ করেন ভোলা-৩ আসন ও ভোলা-৪ আসনে একের পর এক বিএনপি প্রার্থীরা আচরণবিধি লংঘন করে চলেছেন। ওই সব এলাকায় জামায়াত প্রার্থীদের কর্মী ও সমর্থকদের উপর হামলা মারধর করা হচ্ছে। এ ঘটনায় আমরা লিখিত অভিযোগ দিয়েছি। ঘটনার পর পুলিশ গেলেও  বিচার হচ্ছে না। বন্ধ হচ্ছে না এমন কর্মকান্ড। তাতে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। এমন ঘটনার জন্য তারা সুষ্ঠু নির্বাচন নিয়ে শংকা প্রকাশ করছেন। দীর্ঘ দিনের কাঙ্খিত নির্বাচনের জন্য এই ধরনের কর্মকান্ড বন্ধের দাবি জানান জামায়াতের এই নেতা। 
ভোলা-১ আসন ভোলা জেলা সদর উপজেলা নিয়ে।
ভোলা-৩ আসনের অধীন রয়েছে  লালমোহন ও তজুমদ্দিন উপজেলা এবং ভোলা-৪ আসন নির্বাচনী এলাকা হচ্ছে চরফ্যাশন ও মনপুরা উপজেলায়। 
ভোলা-১ আসনে বিএনপি জোট প্রার্থী হচ্ছেন বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)’র প্রার্থী আন্দালিভ রহমান পার্থ, ভোলা-৩ আসনে বিএনপির প্রার্থী রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ভোলা-৪ আসনের প্রার্থী হচ্ছেন  কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক মোঃ নুরুল ইসলাম নয়ন।  সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...