অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে ‌দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণমিছিল

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৭

remove_red_eye

২৪২

চরফ্যাশন প্রতিনিধি: চরফ্যাশনে ১১ দলীয় জোটের উদ্যোগে ‌দাঁড়িপাল্লার পক্ষে ‌নির্বাচনী গণ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ জানুয়ারি) বাদ মাগরিব পৌর এলাকার খাস মহল কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে  মিছিলটি বের হয়ে ‌শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  ‌উপজেলা জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলের অগ্রভাগে ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী'র সেক্রেটারী মাওলানা আবুল কাশেম, জামায়াত নেতা চরফ্যাশন বারের সেক্রেটারী এডভোকেট রমিজ উদ্দিন, উপজেলা জামায়াতে ইসলামীর  সহকারী সেক্রেটারী এডভোকেট এনামুল হক রায়হান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ, যুব বিভাগের সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক অধ্যাপক  রেজাউল হাসান এমরান,যুবনেতা প্রিন্সিপাল ইব্রাহিম খলিল প্রমুখ। 
মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময়   বক্তারা ‌বলেন, বিগত ১৭ বছর ‌দেশের মানুষ ‌ভোট দিতে পারেনি। এ বছর দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচন অংশগ্রহণ করবে, মানুষ দুর্নীতির বিরুদ্ধে জামায়াতসহ ১১ দলীয় জোটকে দেশের ক্ষমতায় দেখতে চায়। এজন্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা ‌১১ দলীয় ‌জোটের প্রার্থীদের ‌‌নির্বাচিত করবে, ইনশাআল্লাহ।
এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে ‌১১ দলীয় জোট ‌মনোনীত প্রার্থী ‌মজলুম জননেতা অধ্যক্ষ  মাওলানা মোস্তফা কামালকে দাঁড়িপাল্লা মার্কায়  বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য ‌‌সর্বস্তরের জনগণের প্রতি ‌‌আহ্বান জানান। মিছিল ও পথসভায় ‌১১ দলীয় জোটের কয়েক হাজার ‌নেতাকর্মী ‌ ‌অংশগ্রহণ করেন।

মোঃ ইয়ামিন

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...