বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৪ঠা সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩৮
৮৭০
বোংলার কন্ঠ ডেস্ক: চুরির উদ্দেশ্যে ইউএনও ওয়াহিদা খানমের ঘরে ঢুকেছিল তবে এসময় বাধা দেওয়ায় ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর উপর হামলা হয় বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতার আসাদুলের স্বীকারোক্তি মোতাবেক শুক্রবার সন্ধ্যায় র্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস।
এর আগে, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এর উপর সন্ত্রাসী হামলায় জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গ্রেফতারকৃতরা হলো, আসাদুল হক (৩৫), নবীরুল ইসলাম(৩৪) ও সান্টু কুমার বিশ্বাস(২৮)
র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস জানান, ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার বড় ভাই ফরিদ উদ্দিন ঘোড়াঘাট থানায় মামলা দায়েরের পর থেকে র্যাব ছায়া তদন্ত অব্যাহত রাখে। এর একপর্যায়ে প্রধান সন্দেহভাজন আসাদুলকে শুক্রবার ভোরে হিলির কালীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার দিনভর অভিযান চালিয়ে রংমিস্ত্রী নবীরুল ও সান্টুকে গ্রেফতার করা হয়। সিসি টিভির ফুটেজে একজন আসামীর চুন মাখা লাল টি-শার্টও উদ্ধার করা হয়।
প্রাথমিক স্বীকারোক্তিতে গ্রেফতারকৃত আসাদুল হক জানিয়েছে তারা চুরির উদ্দেশ্য ওয়াহিদা খানমের বাসায় প্রবেশ করে। এর পর নবীরুল বাসার ভিতরে প্রবেশ করে ওয়াহিদা খানমের মাথায় হাতুড়ী দিয়ে আঘাত করে বলে জানিয়েছেন র্যাব কমান্ডার। তবে ঘটনার নেপথ্যে আরও কোনো কারণ আছে কিনা তা জানতে আরো সময় লাগবে বলে জানিয়েছেন এলিট ফোর্স র্যাব-১৩ রংপুরের প্রধান। তিনি জানান, অভিযুক্তদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ হবে।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়েছে, এঘটনায় র্যাব জিজ্ঞাসাদাদের জন্য ছয় জনকে আটক করেছিল। জিজ্ঞাসাবাদে তিন জন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করলে বাকিদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, আমরা প্রয়োজনে আরো অনেককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসতে পারি। যাদের গ্রেফতার করা হয়েছে তারা ঘন ঘন অবস্থান পরিবর্তন করতে থাকে। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তাদের অল্প সময়ের মধ্যে অবস্থান সনাক্ত করতে পেরেছি।। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস বলেন, ঘটনার নেপথ্যে আরও কোনো কারণ আছে কি-না তা জানতে সময় লাগবে। অভিযুক্তদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিস্কৃত) জাহাঙ্গীরসহ আরও তিনজনকে আটক করা হলেও তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই র্যাব কর্মকর্তা।
ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলার ঘটনায় শুক্রবার দিনভর অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এরা হলেন- ঘোড়াঘাট উপজেলা যুবলীগের আহ্বায়ক (বহিষ্কৃত) জাহাঙ্গীর আলম (৪২), উপজেলা যুবলীগের সদস্য (বহিষ্কৃত) আসাদুল ইসলাম (৩৫), শিংড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি দক্ষিণ দেবীপুর গ্রামের গোলাম মোস্তফা আদুর ছেলে মাসুদ রানা (৪০), নৈশপ্রহরী নাহিদ হোসেন পলাশ (৩৮), চকবামুনিয়া বিশ্বনাথপুর এলাকার মৃত ফারাজ উদ্দিনের ছেলে রং মিস্ত্রি নবিরুল ইসলাম (৩৫) ও একই এলাকার খোকার ছেলে সান্টু চন্দ্র দাস(২৮)।
প্রসঙ্গত, গত বুধবার (২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দুর্বৃত্তরা ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বরে ইউএনও ওয়াহিদা খানমের সরকারি বাসভবনে প্রবেশ করে। হত্যার উদ্দেশ্যে তারা ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে।
পরে সকালে আহত বাবা-মেয়েকে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ইউএনও ওয়াহিদাকে বিমানবাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। তিনি এখন ঢাকার আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন। তার বাবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ঘটনায় বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকির হোসেনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব। কমিটির অন্য সদস্যরা হলেন- রংপুর রেঞ্জের ডিআইজির একজন প্রতিনিধি এবং দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ মাহমুদ।
এ হামলার ঘটনায় ইউএনও ওয়াহিদার ভাই শেখ ফরিদ বাদী হয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে ঘোড়াঘাট থানায় মামলা করেন।
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল
ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী
অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের
এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান
একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত