অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

লালমোহনে পৌর করমেলার উদ্বোধন করলেন ইউএনও

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৪

remove_red_eye

৩২১

আকবর জুয়েল, লালমোহন: ‘‘পৌর করে চলছে উন্নয়নের চাকা সুষম সেবা ও উন্নয়নের পরিকল্পনা আঁকা’’ শ্লোগানে ভোলার লালমোহন পৌরসভার উদ্যোগে ৩ দিন ব্যাপী পৌর করমেলার আয়োজন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে লালমোহন পৌরসভার প্রাঙ্গণে এই করমেলার উদ্বোধন করেন পৌর প্রশাসক ও লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজিজ।
উদ্বোধনী বক্তব্যে পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, সুনাগরিক গড়ে তোলার জন্য এবং সুষ্ঠ উন্নয়নের জন্য যারযার নিজ দায়িত্বে কর পরিশোধ করা উচিত। 
লালমোহন পৌরসভার নাগরিকগণ উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে পৌর করমেলায় অংশ নিয়ে কর পরিশোধ করুন। পৌর নাগরিকদের দেয়া করের মাধ্যমে পৌরসভার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয় এবং পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা প্রদান করা হয়।লালমোহন পৌরসভার প্রায় ৫ কোটি ৩৩ লক্ষ টাকার মতো বকেয়া কর রয়েছে।২৬ জানুয়ারি হতে ২৮ জানুয়ারির মধ্যে করমেলায় বকেয়া কর পরিশোধ করলে বকেয়া করের উপর ১৫% রিবেট সুবিধা দেয়া হবে।
লালমোহন পৌরসভার নির্বাহী কর্মকতা মো. আরিফ হোসেন জানান, লালমোহন পৌর এলাকায় প্রায় সাড়ে ৯ হাজার হোল্ডিং রয়েছে।এর মধ্যে বেসরকারি হোল্ডিং এ প্রায় ২ কোটি টাকা এবং সরকারি হোল্ডিং এ প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ  টাকার মত বকেয়া আছে। সরকারি বেসরকারী হোল্ডিং মালিকদের বছরের পর বছর কর খেলাপি রয়েছে। এজন্য ১৫% ছাড় দিয়ে কর আদায়ের উদ্যোগ নিয়েছেন পৌর প্রশাসক। এরপরও যদি কেহ নির্ধারিত সময়ের  মধ্যে কর পরিশোধ না করেন, তাহলে মেলার পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ কামাল হোসেন, উপসহকারী প্রকৌশলী মো: নিজামুদ্দিন ও মেহেদী হাসান,পোর কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ আফসার উদ্দিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মো: নাজিমুদ্দিন এবং  সিটিসিআরসি প্রকল্পের পরামর্শক মোঃ রফিকুল ইসলাম এবং  পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...