অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

রাজাপুরে বিধবা ও অসহায় ৫০টি পরিবারের মুখে হাসি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৯

remove_red_eye

৭৯৯

মোঃ আমির হোসাইন, রাজাপুর : ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে শীতের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেলেন ক্ষুধার্ত ও অসহায় বিধবা পরিবারগুলো। সোমবার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামে ৫০টি বিধবা ও দরিদ্র পরিবারকে শীতের নতুন কম্বল বিতরণ করা হয়। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের সহযোগিতায় এবং রাজাপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়।
কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে তাজু বেগম বলেন, “তিন বছর হয়ে গেল আমার স্বামী মারা গেছেন। এতদিনেও কোনো সহায়তা পাইনি। আজ ইউএনও স্যারের মাধ্যমে একটি শীতের কম্বল পেলাম। এটা আমার জন্য অনেক উপকার হবে। খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক।” দীর্ঘদিনের বঞ্চনার পর এমন সহায়তা পাওয়ায় তাঁর চোখেমুখে স্বস্তির ছাপ স্পষ্ট ছিল।
আরেক উপকারভোগী শাহিনুর বেগম বলেন, “আমি প্রায় ১০ বছর ধরে রাজাপুরে বসবাস করছি। আগে কোনো কিছু পাইনি। আজ একটি কম্বল পেয়ে অনেক খুশি হয়েছি। শীতের রাতে আমার ছেলে-মেয়েদেরও উপকার হবে।” শীতের রাতে শিশুদের কষ্টের কথা স্মরণ করে তিনি এই সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সূত্র জানায়, শীত মৌসুমে দরিদ্র ও বিধবা পরিবারগুলোর কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজ উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, সীমিত সামর্থ্যের মধ্যেও প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রাজাপুর সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় আমরা এই কম্বল বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, আরিফুজ্জামান একজন নিরহংকার, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা। কল্যাণমূলক কাজে তাঁর সক্রিয় ভূমিকা ভোলা সদর উপজেলার মানুষের হৃদয় জয় করেছে। এমন একজন ইউএনও পেয়ে ভোলাবাসী সত্যিই আনন্দিত ও গর্বিত।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...