অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩


তারেক রহমানকে বিশ্বাস করুন বাংলাদেশ ঠকবে না: ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:৪১

remove_red_eye

২০৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ সদর আসনের বিএনপি জোটের প্রার্থী বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)ও চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, “তারেক রহমানকে বিশ্বাস করুন, বাংলাদেশ ঠকবে না।” মঙ্গলবার বিকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, নির্বাচনের সময় অনেক প্রার্থী নানা প্রতিশ্রুতির ফুলঝুড়ি নিয়ে ভোটারদের কাছে আসবেন। তবে সংসদে গিয়ে কারা বাস্তবে মানুষের ভাগ্য পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করতে পারবেন, সে বিষয়টি ভোটাররা ভালোভাবেই জানেন। তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গরুর গাড়ি প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠানো হলে তাঁর প্রথম কাজ হবে সংসদে দাঁড়িয়ে ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের দাবী তোলা। পাশাপাশি ভোলার অবহেলিত মানুষের আশা-আকাক্সক্ষার প্রতিফলন ঘটাতে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি বা ব্যবসা করতে চায়, তাদেরকে বর্জন করার আহ্বান জানিয়ে আন্দালিব রহমান বলেন, “কোনো দল বা ব্যক্তি বেহেশতের টিকিট দিতে পারে না। বেহেশত ও দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ, তাই কোনো ভণ্ড প্রতারকের কব্জায় পড়া যাবে না।”
ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন দেওয়ানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, বিজেপি সভাপতি আমিরুল ইসলাম রতন, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, উত্তর দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনু নোমান মোহাম্মদ সফিউল্লাহ এবং ভোলা সদর উপজেলা যুবদলের সভাপতি বিল্লাল হোসেন। এর আগে আন্দালিব রহমান পার্থ উত্তর দিঘলদী ইউনিয়নের বিভিন্ন গ্রামে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে গণসংযোগ করেন। এ সময় বিএনপি ও জোটভুক্ত দলগুলোর নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সোমবার রাতে ভোলা শহরের বিভিন্ন মার্কেট, বিপণী বিতান থেকে শুরু করে ফুটপাতের সাধারণ মানুষের মাঝে নির্বাচনী প্রচারণা চালানোর পাশাপাশি লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, “উৎসবমুখর পরিবেশে মানুষ আমাদের যেভাবে গ্রহণ করছে, তাতে আমরা অনুপ্রাণিত।”
তিনি বলেন, “ ভোলা-বরিশাল সেতু নির্মাণ থেকে শুরু করে মেডিকেল কলেজসহ নানা উন্নয়নমূলক প্রতিশ্রুতি আমাদের রয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো—ভোটাররা কাকে বিশ্বাস করবে, সেটাই মূল বিষয়।”
ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, “আমার বিশ্বাস, ভোটাররা আমাকে বিশ্বাস করবে। ইনশাআল্লাহ, আগামী ১২ তারিখের ফলাফলে সেটার প্রতিফলন দেখা যাবে।”
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, “আমি গণভোটের পক্ষে। জুলাই সনদ ও জুলাই অভ্যুত্থানকে আমি অত্যন্ত সম্মান করি। গণভোটের পক্ষে থাকা আমার অবস্থান স্পষ্ট।”
তিনি বলেন, “আমি মাঠে এসে বুঝতে পারছি, ভোলার মানুষ আমাকে ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। যেদিন থেকে এসেছি, মানুষের ভালোবাসা পাচ্ছি।”
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনে বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, তারেক রহমানকে বিশ্বাস করুন, বাংলাদেশ ঠকবে না। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের নেয়ামতপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী প্রচারণা উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।





লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...