অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

আর বিভাজনের রাজনীতি করতে চাই না: জামায়াত আমির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৪৬

remove_red_eye

২০৮

ঢাকা-১৫ আসন থেকে নির্বাচনের আগ্রহের কথা জানিয়ে এলাকাবাসীর সমস্যা সমাধানের মাধ্যমে একটি আদর্শ এলাকা গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রায় ও আল্লাহর মেহেরবানিতে সুযোগ পেলে শান্তিপূর্ণ ও সম্মানজনক রাজনীতির মধ্য দিয়েই উন্নয়ন নিশ্চিত করা হবে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল হাই স্কুলে ঢাকা-১৫ আসনের গণসংযোগে এসে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, এই এলাকাকে আমি অন্তরে ধারণ করি।

যেমন সারা দেশ নিয়ে স্বপ্ন দেখি, তেমনি এই এলাকা নিয়েও স্বপ্ন দেখি। যেহেতু এখান থেকে নির্বাচন করব, তাই এটাকে ঘিরে আলাদা দায়িত্ববোধ কাজ করছে। এখানকার প্রতিটি সমস্যাকে নিজের মনোজগতে তুলে আনার চেষ্টা করছি। 

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যদি সুযোগ দেন এবং জনগণের রায়ে নির্বাচিত হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই এলাকাকে একটি আদর্শ এলাকা হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করব।

প্রতিদ্বন্দ্বীদের প্রসঙ্গে তিনি বলেন, আমার এখানে একজন বিশেষ প্রতিদ্বন্দ্বী আছেন, আরও অনেকে আছেন। সবাইকে আমি স্বাগত জানাই। আসুন, আমরা ভদ্রভাবে, শান্তভাবে, সুশৃঙ্খলভাবে প্রচার চালাই। সবাই সবাইকে সম্মান করি এবং যার যার বক্তব্য জনগণের কাছে তুলে ধরি।

আস্থাটা জনগণের ওপরই রাখি। 

এলাকার সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকা-১৫ আসনে জলাবদ্ধতা, রাস্তাঘাট, স্কুল-কলেজের সংকট রয়েছে। এখানে কোনো বিশ্ববিদ্যালয় নেই, মানসম্মত হাসপাতাল নেই, খেলার মাঠ, পার্ক, ওয়াকওয়ে কিংবা ব্যায়ামের উপযুক্ত স্থানও নেই। এসব সমস্যার সমাধানে একটি রূপকল্প তৈরি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা সবাইকে সঙ্গে নিয়েই সমাধান করব।

এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চাই।

সারাদেশের প্রেক্ষাপটে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি ফরওয়ার্ড-লুকিং বাংলাদেশ গড়তে চাই। পেছনের বিষয় নিয়ে আর বিভাজনের রাজনীতি করতে চাই না। সবাই মিলেমিশে সামনে এগিয়ে যেতে চাই।

অনুষ্ঠান শেষে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নতি কামনা করে তিনি বলেন, শিক্ষার্থীদের আন্তরিক অভ্যর্থনায় তিনি অভিভূত হয়েছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...