বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:৫২
১৭৮
যারা সন্ত্রাস ও চাঁদাবাজি করে তারাই বেশি লম্বা-লম্বা কথা বলছে বলে মন্তব্য করেছেন ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেন, মিছিলের মাধ্যমেই আমরা ওইসব ষড়যন্ত্রকারীদের জবাব দিয়েছি, যারা নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়।
বুধবার দুপুরে (২৮ জানুয়ারি) নির্বাচনি গণমিছিল শেষে টিঅ্যান্ডটি কলোনির পাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, এই মিছিলের মাধ্যমে সারাদেশে বিএনপির যে নির্বাচনি প্রচারণা চলছে, তার মাধ্যমে আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই—বাংলার জনগণ কোনো ষড়যন্ত্র সহ্য করবে না। নির্বাচনকে কেন্দ্র করে যারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, জনগণ তাদের ফাঁদে পা দেবে না।
তিনি আরও বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে একটি বিশেষ দল ও তাদের বাচ্চা দল। তারা জনগণের সহানুভূতি নেওয়ার চেষ্টা করছে। তারা চক্রান্তের মাধ্যমে রাজনৈতিক সুবিধা আদায় করতে চায়। কিন্তু বিএনপি কখনোই সন্ত্রাসী কর্মকাণ্ডে বিশ্বাস করে না।
বিএনপি মনোনীত এই প্রার্থী বলেন, যারা সন্ত্রাস করে, যারা চাঁদাবাজি করে, তারাই আজ বেশি কথা বলছে। দয়া করে জনগণকে ভাঁওতা দেবেন না। এ দেশের মানুষ সবকিছু বোঝে। জনগণকে বোকা বানানোর চেষ্টা করবেন না।
তিনি বলেন, আমি কারও বিরুদ্ধে কোনো হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই না। আমরা চাই শান্তিপূর্ণ ও সুন্দর একটি নির্বাচন। জনগণ যাকে বিজয়ী করবে, তাকেই আমরা মেনে নেব। তবে কেউ যেন নির্বাচনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা না করে।
মির্জা আব্বাস বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার অক্ষুণ্ন রাখতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে এ দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে ভোট দেবে। জনগণের যে আস্থা বিএনপির প্রতি রয়েছে, তা আরও বাড়িয়ে তুলবো। জনগণ বিএনপিকে বিশ্বাস করে, আর সেই বিশ্বাস আমরা অটুট রাখবো।
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক