অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

খুচরা টাকা দিয়ে মা-বোনদের মূল্য নির্ধারণ করতে চায় একটি দল: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৮

remove_red_eye

২৬৩

এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, 'একটি রাজনৈতিক দলের লোকজন ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছে। তারা বাসাবাড়িতে গিয়ে তালিমের কথা বলে, নামাজ রোজার কথা বলে; কাজগুলো চমৎকার কিন্তু উদ্দেশ্যটা হয়তো ভালো না। ৭১ সালে ওদের কাছে মা-বোনদের কোন মূল্য ছিলো না। এরা কম বয়সি নারীদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। এখন তারা হাঠাৎ করে অনুভব করলো আমাদের মা-বোনদের নাকি ওদের কাছে মূল্য আছে। আমরা শুনলাম ভোটের আগে বিকাশে কিংবা অন্য কোন মাধ্যমে মা-বোনদের মূল্য নির্ধারণ করতে চায় খুচরা টাকা দিয়ে।
বুধবার (২৮ জানুয়ারী) ভোলা-৪ নির্বাচনী আসনে আবুবকর ইউনিয়নে পথসভায় তিনি এসব কথা বলেন। নুরুল ইসলাম নয়ন বলেন, 'বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার মান উন্নয়ন এবং নারীর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এমনকি সন্তানদের নামের পাশে বাবার নাম ছিলো, বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করেছেন তিনি। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতায় আসলে নারীদের প্রতিটি অধিকারের প্রতি গুরুত্ব দেয়া হবে।'তিনি নারীদের উদ্দেশ্য বলেন, 'আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। নারীদের ইভটিজিংকারী এবং মাদক কারবারিদের যদি পুলিশের হাতে তুলে দিতে পারেন, তাহলে আমি আপনাদের পাশে থাকবো।'
এসময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও আবুবকর ইউনিয়ন বিএনপি'র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...