অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

অন্তর্বর্তীকালীন সরকার দেড় বছরে শিক্ষার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি : হাফিজ উদ্দিন আহমেদ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে জানুয়ারী ২০২৬ রাত ০৮:৫৯

remove_red_eye

৪৫৭

আকবর জুয়েল, লালমোহন : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গত দেড় বছরে শিক্ষা ব্যবস্থার সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি। নির্বাচনের পর একটি সুশিক্ষিত সরকার গঠিত হবে। নির্বাচিত সরকার শিক্ষা ব্যবস্থাকে গুরুত্ব দিয়ে শিক্ষার মানোন্নয়নে কাজ করবে।
বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের ১৬ বছর ছিল দুঃস্বপ্নের সময়। আওয়ামী লীগ  ভারতের পদানত হয়ে তাদের স্বার্থ রক্ষা করেছে। বর্তমানে ভারতে বসে আওয়ামী লীগ নানা ষড়যন্ত্র করছে। তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। আগামী নির্বাচনের মাধ্যমে তাদের সেই ষড়যন্ত্রের জবাব দিতে হবে।
লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিনের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি’র সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, সাবেক-যুগ্ম আহ্বায়ক মো. মোশাররফ হোসেন মতিন সহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...