অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে নির্বাচনী সংঘাত দাঁড়িপাল্লা ও হাতপাখার পাল্টা পাল্টিঅভিযোগ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৫

remove_red_eye

২২৩

চরফ্যাসন প্রতিনিধি : ভোলা-৪ আসনের চরফ্যাসন উপজেলায় ইসলামী আন্দোন ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী সংঘাতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরস্পরকে দায়ি করে পাল্টা পাল্টি অভিযোগ করা হয়েছে। বুধবার সকালে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এই সংঘাতের ঘটনা ঘটেছে। 

দুপুরে চরফ্যাশন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে  ইসলামী আন্দোলনের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া তার লিখত অভিযোগে জানান, তিনি তার দুই ভাই ফয়সাল আহম্মেদ ও তাহজিবসহ ৭/৮ জন নারী কর্মীকে নিয়ে সকালে নির্বাচনী প্রচারণায় নামেন। চরফ্যাশন পৌরসভার ৬ নম্বার ওয়ার্ডে গেলে জামায়ত কর্মী সোহল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন এবং এলাকা ছেড়ে যেতে হুমকি দেন। এনিয়ে তাদের সাথে বাকবিতন্ডা হয়। এসময় সোহেল ও আলাউদ্দিন মোবাইল ফোনে জামায়াতের লোকজনকে ডেকে এনে সংঙ্গবদ্ধভাবে তাদের ওপর হামলা চালায় । এতে তাদের তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে প্রথামিক চিকিৎসা দিয়েছেন। 

অপর দিকে চরফ্যাশন উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রেজাউল হাসান ইমরান এক প্রেস বিজ্ঞপ্তিতে পাল্টা অভিযোগ করেন। তিনি জানান, সকালে ইসলামি আন্দোলনের প্রচারকালে স্থানীয় লোকজনের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এসময় জামায়াতের কর্মী স্থানীয় মসজিদের ইমাম হাফেজ আলাউদ্দিন বিষয়টি মোবাইল ফোনে ভিডিও করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসলামি আন্দোলনের কর্মীরা হাফেজ আলাউদ্দিনের মোবাইল ফোনটি ছিনিয়ে নিয়ে ফেলে দেয় এবং হাফিজ আলাউদ্দিনকে মারধর করে রক্তাক্ত আহত করে। পরে তাকে চরফ্যাশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...