অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

মো: ইয়ামিন

প্রকাশিত: ২৯শে জানুয়ারী ২০২৬ সকাল ০৯:১৩

remove_red_eye

২৩৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে

মোঃ ইয়ামিন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার ও দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ভোলায় বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এ মনোনয়নকে কেন্দ্র করে নির্বাচনী মাঠে দলীয় কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
বুধবার দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মুনতাসির আলম চৌধুরী রবীন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রাসেল মাহমুদ।

সভায় বক্তারা আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। দলের বৃহত্তর সার্থে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকলকে একযোগে কাজ করতে হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সকলকে গরুর গাড়ি মার্কায় পক্ষে কাজ করতে হবে। সাধারণ ভোটারদের মাঝে দলের এই বার্তা পৌঁছে দিতে সাংগঠনিক শক্তি সুসংহত করার পাশাপাশি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোক্তার হোসেন, মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী ফয়সাল ও রফিকুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান হীরা, নির্বাহী সদস্য রকিবুল ইসলাম ও শাহ্ মোঃ শাহীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...