অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ভোলার ভেদুরিয়ায় হাতপাখার প্রার্থীর উঠান বৈঠক

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৫

remove_red_eye

২৮৫

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ​ভোলার ভেদুরিয়া ইউনিয়নের ২ ও ৪ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পৃথক দুটি  বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকেলে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ ওবায়দুর রহমান।
​বক্তব্যের শুরুতেই মাওলানা ওবায়দুর রহমান গত ৫৫ বছরের রাজনৈতিক প্রেক্ষাপট টেনে বলেন, "আপনারা বারবার বিভিন্ন এমপি ও মন্ত্রী দেখেছেন, অনেক তন্ত্র-মন্ত্রের শাসন দেখেছেন। কিন্তু ভোলার মানুষের ভাগ্যের কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি।
​তিনি বলেন আমি নির্বাচিত হলে ভোলার কোন এলাকায় কোন উন্নয়ন প্রয়োজন, তা সাধারণ মানুষের সাথে পরামর্শ করে নির্ধারণ করা হবে।
সরকারিভাবে কোন খাতে কত টাকা বরাদ্দ এসেছে, তা ভোলার সরকারি স্কুল মাঠে জনসম্মুখে প্রকাশ করা হবে।

বরাদ্দের টাকা কোন খাতে কীভাবে ব্যয় হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসাব জনগণের কাছে তুলে ধরা হবে।
​বিশেষ নির্বাচনী ইশতেহার ​তরুণ প্রজন্ম ও শ্রমজীবী মানুষের জন্য তিনটি বিশেষ অঙ্গীকার  ভোলার বেকার যুবকদের জন্য স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা।
 ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সহজ শর্তে সুদবিহীন ঋণের ব্যবস্থা করা।
​জেলেদের অধিকার: ভোলার নদীমাতৃক উপকূলীয় জেলেদের জন্য পর্যাপ্ত ভাতার ব্যবস্থা করা।
​নেতাকর্মীদের উপস্থিতি ​উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা সদর থানার অর্থ সম্পাদক জনাব সালাউদ্দিন।

এছাড়াও ২ ও ৪ নং ওয়ার্ডের শত শত নেতাকর্মী ও স্থানীয় সাধারণ ভোটাররা বৈঠকে অংশগ্রহণ করেন। বক্তারা আগামী নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যে ‘হাতপাখা’ প্রতীকে ভোট দিয়ে মাওলানা ওবায়দুর রহমানকে জয়যুক্ত করার আহ্বান জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...