বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৬
২০৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান আসবে ইনশাআল্লাহ।
গতকাল বৃহস্পতিবার বিকালে তার নির্বাচনী এলাকা ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। এসময় পার্থ বলেন, ২০০৮ সালে আপনারা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। আপনারা দেখেছিলেন, সংসদে আমি কীভাবে মানুষের পক্ষে দাড়িঁয়েছিলাম? বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম। সেই হেফাজত ইসলামের হত্যা থেকে আরম্ভ করে, সেই রানা প্লাজা, সেই শেয়ারমার্কেট, সেই খালেদা জিয়ার উপর অত্যাচার থেকে আরম্ভ করে আমি পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান আসবে ইনশাআল্লাহ।
কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট ইউসুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক রাইসুল আলম, জেলা বিজেপির সধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বিএনপি বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ।
পার্থ বলেন, ২০০৮ সালে আপনারা যে গাছ লাগিয়েছিলেন সেই গাছ আজ বড় হয়েছে। এখন সময় এসেছে আপনারা পাশে থাকলে সেই গাছ ফল দিবে, ছায়া দিবে। আর সেই ফল, সেই ছায়া আপনারাই ভোগ করবেন।
আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, পার্থ গত ১৭ বছর আওয়ামী লীগের পেটের মধ্যে থেকে এক টাকার কোন দুর্নীতি করে নাই। তিনি বলেন, আমি যদি আমার পরিবারের মধ্যে হাত মিলাতাম, আমার এমপি থাকার বয়স হত ১৫ বছর। আমি মন্ত্রী থাকতাম বহু বছর আগে।
পার্থ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আমাকে বিশ্বাস করেছেন, তারেক রহমান আমাকে বিশ্বাস করেছেন, আমি বিশ্বাসের সম্মান রেখেছি। আপনারা আমারা বাবাকে বিশ্বাস করে ঠকেন নাই। ইনশাআল্লাহ আমাকে বিশ্বাস করেও ঠকবেন না।
পার্থ বলেন, ভোলার উন্নয়ন তখনই আমরা করতে পারবো যখন ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে এক থাকতে পারবো। ভোলার উন্নয়ন করার জন্যই আমাদের সকলকে এক থাকতে হবে।
পার্থ বলেন, আমরা থাকলে, দেশের সাধারণ মানুষ নিরাপদে নিরাপত্তায় ঘুমাতে পারবে।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত