অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


আমি শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম তারেক রহমান আসবে : আন্দালিভ রহমান পার্থ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৬

remove_red_eye

২৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, আমি পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান আসবে ইনশাআল্লাহ।
গতকাল বৃহস্পতিবার বিকালে তার নির্বাচনী এলাকা ভোলা সদর উপজেলার পরাণগঞ্জ বাজারে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। এসময় পার্থ বলেন,  ২০০৮ সালে আপনারা আমাকে বিশ্বাস করে ভোট দিয়েছিলেন। আপনারা দেখেছিলেন, সংসদে আমি কীভাবে মানুষের পক্ষে দাড়িঁয়েছিলাম?  বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলাম। সেই হেফাজত ইসলামের হত্যা থেকে আরম্ভ করে, সেই রানা প্লাজা, সেই শেয়ারমার্কেট,  সেই খালেদা জিয়ার উপর অত্যাচার থেকে আরম্ভ করে আমি পার্লামেন্টে দাঁড়িয়ে শেখ হাসিনার চোখে চোখ রেখে বলেছিলাম,  তারেক রহমান আসবে ইনশাআল্লাহ। 

কাচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট ইউসুফ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক রাইসুল আলম, জেলা বিজেপির সধারণ সম্পাদক মোতাছিম বিল্লাহসহ বিএনপি বিজেপির স্থানীয় নেতৃবৃন্দ।  

পার্থ বলেন, ২০০৮ সালে আপনারা যে গাছ লাগিয়েছিলেন সেই গাছ আজ বড় হয়েছে। এখন সময় এসেছে আপনারা পাশে থাকলে সেই গাছ ফল দিবে, ছায়া দিবে। আর সেই ফল, সেই ছায়া আপনারাই ভোগ করবেন। 

আন্দালিভ রহমান পার্থ আরও বলেন, পার্থ গত ১৭ বছর আওয়ামী লীগের পেটের মধ্যে থেকে এক টাকার কোন দুর্নীতি করে নাই। তিনি বলেন, আমি যদি আমার পরিবারের মধ্যে হাত মিলাতাম, আমার এমপি থাকার বয়স হত ১৫ বছর। আমি মন্ত্রী থাকতাম বহু বছর আগে।
পার্থ বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আমাকে বিশ্বাস করেছেন,  তারেক রহমান আমাকে বিশ্বাস করেছেন, আমি বিশ্বাসের সম্মান রেখেছি। আপনারা আমারা বাবাকে বিশ্বাস করে ঠকেন নাই। ইনশাআল্লাহ আমাকে বিশ্বাস করেও ঠকবেন না। 
পার্থ বলেন, ভোলার উন্নয়ন তখনই আমরা করতে পারবো যখন ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে এক থাকতে পারবো। ভোলার উন্নয়ন করার জন্যই আমাদের সকলকে এক থাকতে হবে। 
পার্থ বলেন, আমরা থাকলে, দেশের সাধারণ মানুষ নিরাপদে নিরাপত্তায় ঘুমাতে পারবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...