অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে সাবেক দুই বিএনপি নেতার কবর জিয়ারত করলেন মেজর হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮

remove_red_eye

৩২৩

আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলার সাবেক সফল সভাপতি আনিচল হক মিয়া ও পৌরসভার সাবেক সফল মেয়র এনায়েত কবির পাটোয়ারীর কবর জিয়ারত করলেন। শুক্রবার জুমার নামাজের পর আনিচল হক মিয়া এবং  এনায়েত কবির পাটোয়ারীর কবর জিয়ারত করেন তিনি।   
এসময় তিনি বলেন, মরহুম আলহাজ্ব আনিচল হক মিয়া বিএনপির একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। লালমোহনে বিএনপির জন্য আনিচল হক মিয়ার অবদান স্বরনীয় হয়ে থাকবে। এছাড়া লালমোহন পৌরসভার সাবেক মেয়র সম্পর্কে বলেন, লালমোহনের রাজনৈতিক অঙ্গনে এনায়েত কবির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুর পর জানাযা নামাজে দল-মত নির্বিশেষে শোকার্ত মানুষের উপস্থিতি তা প্রমাণ করে। এনায়েত কবির সিনিয়র মুরুব্বীদের শ্রদ্ধা, ছোটদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতেন। পৌরবাসীর উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন তা যুগ-যুগ ধরে মানুষ স্মরণ রাখবে। তাঁর সাথে দীর্ঘ বছরের রাজনীতির স্মৃতি আমাকে আবেগাপ্লুত করে। মহান আল্লাহ তায়ালা দুইজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এই দোয়া করছি,আমিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মরহুম এনায়েত কবির পাটোয়ারীর ছোট ভাই সোহেল আজিজ শাহীন, আনিচল হক মিয়ার ছেলে যুবদল নেতা মো. নুরনবী সুমন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজান হাওলাদারসহ আরো অনেকে।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...