লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৩০শে জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮
২৯১
আকবর জুয়েল, লালমোহন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক ৬ বারের সংসদ সদস্য ও সফল মন্ত্রী মেজর অবসর প্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম লালমোহন উপজেলার সাবেক সফল সভাপতি আনিচল হক মিয়া ও পৌরসভার সাবেক সফল মেয়র এনায়েত কবির পাটোয়ারীর কবর জিয়ারত করলেন। শুক্রবার জুমার নামাজের পর আনিচল হক মিয়া এবং এনায়েত কবির পাটোয়ারীর কবর জিয়ারত করেন তিনি।
এসময় তিনি বলেন, মরহুম আলহাজ্ব আনিচল হক মিয়া বিএনপির একজন সৎ ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। লালমোহনে বিএনপির জন্য আনিচল হক মিয়ার অবদান স্বরনীয় হয়ে থাকবে। এছাড়া লালমোহন পৌরসভার সাবেক মেয়র সম্পর্কে বলেন, লালমোহনের রাজনৈতিক অঙ্গনে এনায়েত কবির অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তাঁর মৃত্যুর পর জানাযা নামাজে দল-মত নির্বিশেষে শোকার্ত মানুষের উপস্থিতি তা প্রমাণ করে। এনায়েত কবির সিনিয়র মুরুব্বীদের শ্রদ্ধা, ছোটদের স্নেহ ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতেন। পৌরবাসীর উন্নয়নে তিনি যে ভূমিকা রেখেছেন তা যুগ-যুগ ধরে মানুষ স্মরণ রাখবে। তাঁর সাথে দীর্ঘ বছরের রাজনীতির স্মৃতি আমাকে আবেগাপ্লুত করে। মহান আল্লাহ তায়ালা দুইজনকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এই দোয়া করছি,আমিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও মরহুম এনায়েত কবির পাটোয়ারীর ছোট ভাই সোহেল আজিজ শাহীন, আনিচল হক মিয়ার ছেলে যুবদল নেতা মো. নুরনবী সুমন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মিজান হাওলাদারসহ আরো অনেকে।
মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত
ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ
উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে
মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ
ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা
রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী
ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার
২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক