অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও নবীন বরণ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৬

remove_red_eye

১৬৬

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে ফুল দিয়ে শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজন সম্পন্ন হয়।
নবীন বরণ উপলক্ষে রঙিন সাজে সেজে ওঠে পুরো ক্যাম্পাস, কেউ এসেছিলেন সেজে, কেউ হলুদ পাঞ্জাবি পড়ে, কেউ হলুদ শাড়ি জড়িয়ে সবাই মিলে মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই উচ্ছ্বাসে আনন্দে মেতে ওঠেন শিক্ষকবৃন্দও।
অনুষ্ঠানে চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল গালিব মোহাম্মদ জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের প্রভাষক সাজ্জাদ হোসেন, চরফ্যাশন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান ফরিদ উদ্দীন, ভাইস প্রিন্সিপাল মো. মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলমসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এসময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ, সুশিক্ষিত ও নৈতিক মানব সম্পদ তৈরিতে চরফ্যাসন ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের মতো সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা কৃতি শিক্ষার্থীদের সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...