অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

দৌলতখানে ২ মাদক কারবারি আটক

দৌলতখান প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫০

remove_red_eye

২৪২

দৌলতখান প্রতিনিধি : ভোলার দৌলতখান উপজেলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও হিরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে।
এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। শনিবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে আটক এবং মাদক সামগ্রী উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলার একটি টিম দৌলতখান থানাধীন ফরাজী ভিটা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লাখ ৩ হাজার ৫শ’ টাকা মূল্যের ১শ’ ১৫ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা এবং ১০ পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জন মাদক কারবারিকে হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন-মো. রাজীব মাঝি (২৯), পিতা মৃত শাহজাহান মাঝি এবং নজরুল হাওলাদার (৩৮), পিতা ফরমুজল হক হাওলাদার। তারা উভয়ই দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের বাসিন্দা। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন মো. আবুল কাশেম জানান, মাদকের ভয়াল থাবা থেকে সমাজ, বিশেষ করে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...