অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

লালমোহনে এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নামে ওয়েবসাইট উদ্বোধন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:৩২

remove_red_eye

৬৭৭

মোঃ জসিম জনি, লালমোহন : ডিজিটাল লালমোহন-তজুমদ্দিন উপজেলা গড়ার অংশ হিসেবে ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওনের নামে ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। শনিবার লালমোহন সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ ওয়েবসাইটের উদ্বোধন করে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র আইসিটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কারণে আজ বাংলাদেশ ডিজিটাল দেশে পরিণত হয়েছে। জয়ের কারণেই আজ আমাদের তরুন প্রজন্ম আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনছে। তারই ধারাবাহিকতায় নূরুন্নবী চৌধুরী শাওন এমপির নামে ওয়েবসাইট চালু ও ফ্রি আইসিটি প্রশিক্ষণের ব্যবস্থা করে লালমোহন এবং তজুমদ্দিন উপজেলাকে ডিজিটাল উপজেলায় পরিণত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ওয়েব সাইটের মাধ্যমে জনগণ তাদের কাঙ্খিত সেবা গ্রহণ করতে পারবে। জনগণ ও এমপির সাথে সেতুবন্ধন তৈরি হবে এ ওয়েবসাইটের মাধ্যমে। এমপি শাওন আরো বলেন, এখন লালমোহনে বসেই তরুণ প্রজন্ম ফ্রি আইসিটি প্রশিক্ষণ পাচ্ছে। এর মাধ্যমে ঘরে বসেই বিশে^র সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে তরুণ প্রজন্ম। নিজেকে প্রযুক্তি নির্ভর দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারবে। ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপি শাওনের ছেলে ফ্রি আইসিটি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও ওয়েবসাইট নির্মাতা ইশরাক চৌধুরী নাওয়াল, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফখরুল আলম হাওলাদার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী এম তানজীদ প্রমূখ। এর আগে তিনি লালমোহন হাসপাতালে সমন্বয়সভায় সভাপতিত্ব করেন।     

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...