অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

ধর্মের অপব্যবহারে বাংলাদেশকে আন্তর্জাতিক সংকটে ঠেলার চক্রান্ত : মেজর (অব.) হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৭

remove_red_eye

২৩৭

ফখরে আজম পলাশ, তজুমদ্দিন থেকে : ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, নিরপেক্ষ নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, ধর্মের অপব্যবহার করে একটি চরমপন্থী রাজনৈতিক গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করছে, যা দেশের জন্য মারাত্মক হুমকি।
শুক্রবার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জামায়াত যদি তাদের উগ্রবাদী ও তালেবানী রাজনীতি থেকে সরে না আসে, তবে বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে একঘরে করার ষড়যন্ত্র সফল হতে পারে। এতে দেশের ওপর পরাশক্তির আগ্রাসনের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।
মেজর হাফিজ বলেন, “জামায়াতের উগ্রবাদী ও তালেবানী রাজনীতি শুধু দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাই নষ্ট করছে না, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এই রাজনীতি অব্যাহত থাকলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”
তিনি আরও বলেন, ধর্মকে ব্যবহার করে একটি চরমপন্থী শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানিক কাঠামোর জন্য মারাত্মক হুমকি। এ ধরনের রাজনীতি কখনোই জনগণের কল্যাণ বয়ে আনতে পারে না; বরং দেশকে অস্থিতিশীলতা ও সংঘাতের দিকে ঠেলে দেয়।
দৃঢ় কণ্ঠে তিনি বলেন, “বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। এ দেশের জনগণ কখনোই কোনো তালেবানী শাসনব্যবস্থা মেনে নেবে না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই সব অপশক্তি ও ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেবে।”
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে মেজর হাফিজ বলেন, এই নির্বাচন হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার নির্বাচন। বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফিরিয়ে এনে একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব ওমর আসাদ রিন্টু, ভোলা জেলা আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ড. আমিরুল ইসলাম বাসেত, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন হাওলাদার, জেলা বিএনপির সদস্য হাসান মাকসুদুর রহমান, একেএম মহিউদ্দিন জুলফিকার, জেলা যুবদলের সহ-সভাপতি হাসান সাফা পিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় সভাপতিত্ব করেন শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপির সভাপতি আলহাজ্ব রেজাউল করিম নীরব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শম্ভুপুর ইউনিয়ন উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...