অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বোরহানউদ্দিনে বিএনপি জামায়াত সংঘর্ষ পাল্টাপাল্টি অভিযোগ ॥ ঝাড়ু মিছিল

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০৪

remove_red_eye

২২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ভোলা-২ (বোরহানউদ্দিন ও দৌলতখান) আসনে নির্বাচনী পরিস্থিতি ঘংঘর্ষ সংঘাতের দিকে যাচ্ছে। এই আসনের বোরহানউদ্দিন উপজেলায় প্রায় প্রতিদিনই বিএনপির কর্মী সমর্থকদের সাথে জামায়াতের কর্মী সমর্থকদের ছোটখাটো সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে।

শনিবার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে দুই পক্ষের সংঘর্ষে উভয় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে। অপর দিকে বিকালে বিএনপির লোকজন ঝাড়ু মিছিল বের করে জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। পরে আইন শৃঙখলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

বোরহানউদ্দিন উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: মাকসুদুর রহমান শনিবার দুপুরে তার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সকাল ৮ টার দিকে জামায়াতের কর্মী সমর্থকরা দাড়িপাল্লা মার্কার প্রাচারণায় গেলে স্থানীয় বিএনপির একটি গ্রুপ বাধাদেয় এবং হামলা চালিয়ে জামায়াতের নেতাকর্মীদের আহত করে। এতে তাদের ইউনিয়ন আমিরসহ ৭ জন গুরুতর আহত হয়। মুমূর্ষ ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদেরকে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে যথাযথ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়। 

অপরদিকে বিএনপির লোকজন অভিযোগ করেছে, জামায়াতের কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে বিএনপি সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে। এ সময় বিএনপির অন্তত ৫ জন আহত হয়েছেন। এ ঘটনায়  ভোলা-২ আসনের বিএনপি প্রার্থী হাফিজ ইব্রাহিমের প্রধান নির্বাচন সমন্বয়কারী বিএনপি নেতা আকবর হোসেন দুপুরে এক সংবাদিকদের কাছে অভিযোগ করেন, সকালে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে জামায়াতের একদল লোক নিরীহ এক প্রবাসীর বাড়িঘরে হামলা করে। ভাংচুর করেছে। লুটপাট করেছে। তিনি অভিযোগ করেন, জামায়াত পায়ে পাড়া দিয়ে ঝড়গা বাধাচ্ছে। তিনি অভিযোগ করেন, জামায়াত বিভিন্ন এলাকা থেকে লোকজন নিয়ে এসে বোরহানউদ্দিনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছে। 
অপর দিকে বিকালে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে বিএনপি সমর্থিত নারীপুরুষরা ঝাড়ু মিছিল বের করেছে। এ সময় তারা জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগন দিয়েছে। পরে আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...