বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১১
২৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ আসনের বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, ১৭ বছর পর সুযোগ এসেছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার। মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার। এবং একটা ভোট প্রদান করার। আপনারা আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিবেন। ভোট দিবেন মানুষের সততায়, ভোট দিবেন মানুষের যোগ্যতায়, ভোট দিবেন যাদের দেশ পরিচালনা করার যোগ্যতা আছে।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ইলিয়াছ মিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, জামায়াতে ইসলামী কখনও নদী ভাঙন, করোনা, ঝড়, দুর্যোগ ও দানসহ কোন মানুষের উপকারে আসেনি। তাদের কোন নেতাকে দেখা যায়নি। তারা মানুষের কোন উপকারে আসেনি। কোন মামলায় দেখা যায়নি, এখন নির্বাচন আসছে তাদের দেখা যাচ্ছে ভোট চাইতে।
তিনি আরও বলেন, আগামীতে তাকে ভোট দিয়ে নির্বাচিত করলে ভোলা-বরিশাল সেতু, মেডিকেল কলেজ, নদী ভাঙন ও রাস্তা-ঘাট করা হবে।
ধনিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম লাবুর সভাপতিত্বে এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপির শফিউল রহমান কিরণ, হারুন অর রশিদ ট্রুম্যান, সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহসহ প্রমূখরা।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত