লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৬
২৩৭
লালমোহন প্রতিনিধি : সাগরে মাছ শিকার করতে গিয়ে ভারতীয় নৌবাহিনীর হাতে আটক হওয়া লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১৩ জেলে বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য মেজর অব: হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহযোগিতায় ভারতের কারাগার থেকে মুক্তি পাওয়ায় প্রথমেই তারা প্রিয় নেতার প্রতি কৃতজ্ঞতা জানাতে তাঁর বাসায় চলে আসেন।
শনিবার সন্ধ্যায় সাবেক মন্ত্রী মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম এর লালমোহনে তার নিজস্ব বাসায় জেলেদের সাথে এ মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি ৭৯ দিন পরে ফিরে আসা ১৩ জেলে পরিবারের খোঁজখবর নেন এবং ভবিষ্যৎ কল্যাণ কামনা করে বলেন, আগামীতে মাছ ধরার বোটগুলো আরো আধুনিকীকরণ করা হবে।
এ সময় জেলে পরিবারের সবাই অশ্রুসিক্ত কন্ঠে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করেন।
উল্লেখ্য গত ১০ই নভেম্বর দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের দলিল মাস্টার বাজার এলাকা ও বাতিরখাল মৎস্যঘাট এলাকা থেকে মাছ শিকারের উদ্দেশ্যে একটি ট্রলিংবোটে করে রওয়ানা দেন ১৩ জেলে। ধলীগৌরনগর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের ফারুক মাঝির মা-বাবার দোয়া নামের ওই ট্রলিংবোটে করে ১১ই নভেম্বর চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্যঘাটে পৌঁছায়। সেখান থেকে বোটের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে সাগরের উদ্দেশ্যে রওয়ানা দেন জেলেরা। যাত্রার ৬ দিনের মধ্যে তাদের আবার তীরে ফেরার কথা থাকা সত্তেও আর ফেরেনি । নিখোঁজ জেলেরা হলেন- দলিল মাস্টার বাজার এলাকার মো. মাকসুদুর রহমান, মো. খোকন, মো. হেলাল, মো. শামিম, মো. সাব্বির, মো. সজীব, মো. জাহাঙ্গীর, মো. নাছির মাঝি এবং বাতিরখাল এলাকার আব্দুল মালেক, মো. ফারুক, মো. মাকসুদ, মো. আলম মাঝি ও মো. ফারুক।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত