অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বিএনপি ক্ষমতায় আসলে একটি কল্যাণ রাস্ট্র গড়ে তুলবে : মেজর (অব.) হাফিজ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১লা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৮

remove_red_eye

১৮৯

আকর জুয়েল, লালমোহন : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আমরা একটি কল্যান রাস্ট্র গড়ে তুলবো। যেখানে নারী পুরুষ সকলে মিলে মিশে থাকবে। সকল ধর্মের লোক নিজ নিজ ধর্ম নির্দ্বিধায় পালন করবে। এজন্য সকলে শহিদ জিয়ার দল বিএনপিকে ভোট দিবেন। আমার দিকে তাকিয়ে ধানের শীষে ভোট দিবেন এবং নির্বাচনের পরে আমার থেকে জবাবদিহিতা বুঝে নিবেন। আগামী নির্বাচনের ভোট বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।  
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরীহাট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 
মেজর হাফিজ একটি দলের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, নামের শেষে ইসলাম দেখে মনে করার কারণ নেই সেটি ইসলামী দল এবং তারা ইসলামের লোক। ওটি একটি কট্ট্ররবাদী দল। এই কট্ট্ররবাদী দল যদি বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে আমরা বহিবিশ্বের আগ্রাসনের শিকার হবো। এই দেশকে তারা তালেবানী রাস্ট্র বানাতে চায়। 
গণভোটের বিষয়ে তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়। সংবিধান সংশোধনের ক্ষমতা জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যদের। যেহেতু আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি সেহেতু আপনারা সকলে হ্যাঁ ভোট দিবেন। আপনারা সকলে ধানের শীষে ভোট দিবেন এবং হ্যাঁ তো ভোট দিবেন।  
কালমা ইউনিয়ন বিএনপির সভাপতি মোতাহার হোসেন মাস্টারের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...