অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

কুরআন-সুন্নাহর আলোকে রাষ্ট্র গঠনের লক্ষে আলেম-ওলামা মতবিনিময় সভা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:০১

remove_red_eye

১৬৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : কুরআন-সুন্নাহর আলোকে রাষ্ট্র গঠনের লক্ষে ভোলায় আলেম-ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে  ভোলা শহরের সার্কুলার রোডে অবস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর-এর অস্থায়ী কার্যালয়ে ভোলা সদর-১ আসনের হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী মাওলানা ওবায়দুর রহমান-এর আহ্বানে এক গুরুত্বপূর্ণ আলেম-ওলামা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভোলা জেলা উত্তর-এর সম্মানিত সভাপতি মাওলানা আতাউর রহমান মুমতাজী সাহেব এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক সাহেব।
 
সভায় ভোলা সদরের সকল কওমী ও আলিয়া মাদ্রাসা, হেফাজতে ইসলাম, তাবলিগ জামাত-সহ ভোলা জেলার উল্লেখযোগ্য ওলামায়ে কেরাম, ইমাম, খতিব ও সম্মানিত মুরুব্বিয়াগণ অংশগ্রহণ করেন।
 
মতবিনিময় সভায় আগামীর বাংলাদেশকে পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামী শরিয়া ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা হিসেবে গড়ে তোলা, ন্যায় ও ইনসাফভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলেম সমাজের করণীয় ও দায়িত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত আলেম-ওলামাগণ ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
 
সভায় উপস্থিত ছিলেন, মাওলানা তৈয়বুর রহমান কাসেমী (মুহতামিম, দারুল উলূম আজিজীয়া মাদ্রাসা), মুফতি ইয়াসিন নবিপুরি, মাওলানা শফিউদ্দিন, মাওলানা নুর সোলাইমান, মাওলানা আহমদুল্লাহ,  (পীর সাহেব, পাতাবুনিয়া), মুফতি আহমদুল্লাহ, হাজ্বী তৈয়বুর রহমান, মুফতি আব্দুল মান্নান, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নুরে আলম প্রমূখ। 
 
এছাড়াও ভোলা জেলার বিভিন্ন কওমী ও আলিয়া মাদ্রাসার ওলামায়ে কেরাম, হেফাজতে ইসলাম, তাবলিগ জামাত-এর দায়িত্বশীলবৃন্দ, ইমাম-খতিব ও গণ্যমান্য মুরুব্বিয়ানে কেরামগণ সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে আলেম সমাজ হাতপাখা প্রতীকের প্রার্থীর পক্ষে ইসলামী আদর্শ, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...