বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২রা ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৪
৫৩২
মোঃ আমির হোসাইন : ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নে শীতের তীব্রতা থেকে কিছুটা স্বস্তি পেলেন অসহায় বিধবা পরিবারগুলো । রবিবার ধনিয়া ইউনিয়নের দক্ষিণ ধনিয়া সুইজগেট গ্রামে ৫০টি বিধবা ও দরিদ্র পরিবারকে শীতের নতুন কম্বল বিতরণ করা হয়েছে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামানের সহযোগিতায় এবং রাজাপুর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে, ভোলা জেলা পরিষদ এর অর্থায়নে, এই মানবিক কার্যক্রম বাস্তবায়িত হয়।
কম্বল পেয়ে আবেগাপ্লুত হয়ে নিরুতাজ বেগম (৭০)বলেন স্বামী মারা গেছে ২০ বছর আগে এখন পর্যন্ত কোন সরকারি সহযোগিতা পাননি, তার বিধবা মেয়ে মিনারা বেগম (৪০) কে নিয়ে ধনিয়া সুইজগেট রাস্তার উপরে বসবাস করেন, তার থাকার মত একটি ঘরও নেই, কম্বল টি পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন এই শীতে তার উপকারে আসবে।
রানু বিবি বলেন, "তিন বছর স্বামী মারা গেছেন, এতোদিনেও কোন সহায়তা পাইনি আজ ইউএনও স্যারের মাধ্যমে একটি শীতের কম্বল পেলাম, এটা আমার জন্য অনেক উপকার হবে। খুব খুশি হয়েছি। আল্লাহ তাআলা আপনাদের ভালো রাখুক।” দীর্ঘদিনের বঞ্চনার পর এমন সহায়তা পাওয়ায় তাঁর চোখেমুখে স্বস্তির ছাপ স্পষ্ট ছিল।
আরেক উপকারভোগী রেসমা বলেন, আমি আগে কোনো কিছু পাইনি। আজ একটি কম্বল পেয়ে অনেক খুশি হয়েছি। শীতের রাতে আমার ছেলে-মেয়েদেরও উপকার হবে।” শীতের রাতে শিশুদের কষ্টের কথা স্মরণ করে তিনি এই সহায়তার জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
স্থানীয় সূত্র জানায়, শীত মৌসুমে দরিদ্র ও বিধবা পরিবারগুলোর কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজ উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন। তাঁরা জানান, সীমিত সামর্থ্যের মধ্যেও প্রকৃত উপকারভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য।
এ বিষয়ে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, “শীত মৌসুমে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। রাজাপুর সমাজ উন্নয়ন সংস্থার সহযোগিতায় আমরা এই কম্বল বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
স্থানীয়দের মতে, আরিফুজ্জামান একজন নিরহংকার, মানবিক ও জনবান্ধব কর্মকর্তা। কল্যাণমূলক কাজে তাঁর সক্রিয় ভূমিকা ভোলা সদর উপজেলার মানুষের হৃদয় জয় করেছে। এমন একজন ইউএনও পেয়ে ভোলাবাসী সত্যিই আনন্দিত ও গর্বিত।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত