অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

আর কত থাকতে হবে অন্ধকারে চরফ্যাশনে বিদ্যুৎ সংযোগের দাবিতে ৭ বছর পার

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:১৩

remove_red_eye

১৯১

চরফ্যাশন প্রতিনিধি : চরফ্যাশনে বিদ্যুৎ সংযোগের দাবিতে সাত বছর পার করে দিল আট পরিবার। অবশেষে নিরুপায় হয়ে রাস্তায় নামতে বাধ্য হলো তারা। 
 
উপজেলার রসুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর আইচা গ্রামের মৌলভীরপুল এলাকার কাশেম মুন্সিবাড়ির সামনে ২০১৮ সালে পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন ও বিদ্যুতের লাইন টানা হলেও আজও সংযোগ পায়নি খাম্বার আশপাশের অন্তত ৮টি পরিবার।  বিদ্যুতের আশায় খাম্বা পুঁততে দিলেও দীর্ঘ সাত বছর ধরে বিদ্যুৎবিহীন অবস্থায় মানবেতর জীবনযাপন করায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। গত সা বছরে সাতটি আবেদন করেও বিদ্যুত পাননি। 
 
বাধ্য হয়ে বিদ্যুৎ সংযোগের দাবিতে সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে চরফ্যাশন–ভোলা আঞ্চলিক মহাসড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারগুলোর নারী, পুরুষ ও শিশুরা। মানববন্ধনে অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানারে লেখা ছিল— “আর কতকাল অন্ধকারে থাকব? (বিআরইবি) মাননীয় চেয়ারম্যান মহোদয়”।
 
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৭-৮বার আবেদন করেও রহস্যজনক কারণে তাদের ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। সরকারের ‘ঘরে ঘরে বিদ্যুৎ’ কর্মসূচির ঘোষণা থাকলেও তারা এখনও অন্ধকারেই বসবাস করছেন। বিদ্যুতের অভাবে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং ডিজিটাল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে পরিবারগুলো।
 
ভুক্তভোগী নাজমা বেগম বলেন, “আমাদের চোখের সামনে দিয়ে বিদ্যুতের তার গেছে, কিন্তু ঘরে বাতি জ্বলে না। বাড়ির সামনে বিদ্যুতের খাম্বা থাকার পনেও সাত বছর ধরে পল্লী বিদ্যুৎ অফিসে ঘুরেও কোনো সমাধান পাইনি।”
 
আরেক ভুক্তভোগী মনির হোসেন জানান, “বিদ্যুৎ না থাকায় তাঁরা কৃষি সেচ ও গৃহস্থালি কাজে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে দ্রুত সংযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি।”
 
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রুমা বেগম, সালমা বেগম, কুলসুম বেগম ও রিয়া বেগমসহ স্থানীয় সচেতন নাগরিকরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ না দিলে জেলা সদরে গিয়ে আরও কঠোর কর্মসূচি ও অবরোধ পালন করা হবে।
 
এ বিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তারা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেও কোনো নির্দিষ্ট সময়সীমা জানাননি। ভোলা পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সাদেক বলেন,
 
“আমি শশীগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারকে বিষয়টি জানিয়েছি। তিনি খোঁজ নিয়ে দ্রুত সমস্যার সমাধান করবেন।”

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...