অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনী

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২১

remove_red_eye

২১২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।  সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে তিনি নৌবাহিনীর ভোলা কন্টিজেন্ট পরিদর্শন করেন।  
এসময় তিনি ভোলা সদর নৌ বাহিনী কন্টিনজেন্টে দায়িত্বরত সবাইকে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশেষ দিক নির্দেশনা প্রদান করেন। স্বাভাবিক ও স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রেখে আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনে সকলকে একসাথে কাজ করার আহবান জানান। সাধারণ মানুষ যেন নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করার কথাও জানানো হয়। 
 
ব্রিফিংয়ে সহকারী নৌবাহিনী প্রধান বলেন, যাতে ভোলা জেলায় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা হয় এবং আমাদের কাজ হচ্ছে এখানে নিরাপত্তা নিশ্চয়তা প্রদান করা। বাংলাদেশ নৌবাহিনী বিভিন্ন দিপঞ্চলীয় উপকূলীয় এলাকায় পাচঁ হাজারের অধিক নৌ সদস্য মোতায়েন করা হয়েছে। যাতে প্রতি অঞ্চলের ভোটাররা নিরাপত্তার সাথে নির্বিগ্নে উৎসব মূখর পরিবেশে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদান করতে পারে আমরা সে ব্যবস্থা করবো। আমাদের সাথে আরো আছে বিজিবি, কোস্ট গার্ড, আনসার বিডিপি এবং স্থানীয় প্রশাসন ও নির্বচন কমিশনের কমিশনবৃন্দ। এর মধ্যে যে কেন্দ্রগুলি তালিকাভূক্ত আছে, সেগুলি আমরা টহলসহ নজরদারী করেছি। সড়কপথ নৌপথে জোরদার বাড়ানো হয়েছে। প্রতিটি আসনের প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহন আগে  থেকেই পর্যবেক্ষনে রাখা যাতে নির্বাচন আয়োজনটা সুন্দর হয়। নির্বাচন কমিশনকে সহয়তা করা। স্থানীয় ভোটারা যাতে নির্বিগ্নে নিশ্চিতে নিরাপত্তার সাথে ভোট দিতে আসতে পারেন এবং উৎসব মূখর পরিবেশ তৈরি করা।  
এই সময়টাতে তিনি মিডিয়াকর্মী, স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন, স্থানীয় প্রার্থী ভোটারসহ সকলের কাছে সহযোগীতা কামনা করেন যাতে নৌবাহিনী তাদের দায়িত্ব পালনে সঠিক ভূমিকা রাখতে পারেন।
সরকার, নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব

আরও...