অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩


সব দল দেখেছেন এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন: অধ্যাপক মজিবুর রহমান


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭

remove_red_eye

১৯৭

শিপু ফরাজী, চরফ্যাশন থেকে: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, দেশের স্বাধীনতার ৫৪ বছরে আপনারা তিনটি রাজনৈতিক দলের শাসন দেখেছেন, এক একটি দল দীর্ঘ সময় বারবার ক্ষমতায় ছিলো। ক্ষমতা থাকাকালীন সময়ে দলগুলো দুর্নীতি করেছে, দেশের অর্থ পাচার করেছে, দলগুলোর নেতাকর্মীরা  সন্ত্রাস করেছে,বিভিন্ন অপরাধে জড়িত হয়েছে। জামায়াতে ইসলামী'র দুজন মন্ত্রী ছিল ২২ জন এমপি ছিলো, এদের কারো বিরুদ্ধে সামান্যতম দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি । যেহেতু সব দলের শাসন  দেখেছেন  এবার দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীকে  দাঁড়িপাল্লায় ভোট দিন।

তিনি বুধবার(৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ভোলা -৪ আসনে  চরফ্যাশন  সরকারি টি.বি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চরফ্যাশন উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত এক নির্বাচনী জনসভায়  প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অধ্যাপক মজিবর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় আসলে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ঘুষ দুর্নীতি বন্ধ হবে। কেউ ঘুষ নিলে,চাঁদাবাজি করলে অ্যাপস এর মাধ্যমে সরকারকে  জানাতে পারবেন, আপনার পরিচয় গোপন রাখা হবে। সরকার অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।  এতে করে অপরাধ লাগব হবে। তিনি আরো বলেন, একটি দল বেকারদেরকে ভাতা দিবে বলেছে, বেকার ভাতা পেলে আমাদের যুব সমাজ অলস হবে আরো বেকারত্ব বাড়বে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে বেকারদের জন্য চাকরির ব্যবস্থা করবে। এতে তারা সমাজ ও পরিবারে আত্মমর্যাদা নিয়ে চলতে পারবে, দেশ তাদের সেবা পাবে। 

জনসভায় ভোলা বরিশাল সেতু নির্মাণের  দাবি উঠলে, অধ্যাপক মুজিবুর রহমান বলেন, আমরা জানি ভোলা বরিশাল সেতুর দাবি যৌক্তিক এবং তা দীর্ঘদিনের।

 দুর্নীতি বন্ধ হলে দেশ চালাতে অর্থের অভাব হবে না। তাই ভোলা বরিশাল সেতুসহ যেকোনো বিশাল অবকাঠামা নির্মান সরকারের জন্য সহজ হবে।

জনসভায় ভোলা- ৪(চরফ্যাশন-মনপুরা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামালের হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দিয়ে তার জন্য সবার কাছে ভোট চান।

ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচনী পরিচালক কাজী মাওলানা হারুন-অর রশিদের সভাপতিত্বে ও চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন এর সঞ্চালনায় নির্বাচনী জনসভায় প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম,

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল হক চান,জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি  রিয়াজুল ইসলাম রিয়াজ,হাইকোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন। বক্তব্য রাখেন

এলডিপির ভোলা জেলা সভাপতি মো: বশির উল্লাহ,বিডিপির জেলা সভাপতি এডভোকেট ইলিয়াস হোসেন সুমন, এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক শাহাদাত খন্দকার মন্জু, জেলা সমন্বয়ক এডভোকেট জিয়াউর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের ভোলা জেলা আমীর মাওলানা মাকসুদুর রহমান, শিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হেলাল উদ্দিন রুবেল,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মহিবুল্লাহ জিহাদি ও ছাত্র শিবিরের ভোলা জেলা সভাপতি মো: আ: হালিম প্রমুখ। হাজার হাজার মানুষের অংশ গ্রহণে জনসভার মাঠটি কানায় কানায় পূর্ণ হয়। 

এদিকে জনসভা শেষ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয় জনসভায় আসার পথে উপজেলার বিভিন্ন ইউনিয়নে জামায়াতে ইসলামীর নারী-পুরুষ কর্মী সমর্থকদের উপর বিএনপি নেতা কর্মীরা হামলা করেছে। এতে জামায়াতে ইসলামীর  ১৫-২০ জন নেতাকর্মী  আহত হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তারা অভিযোগ করেন এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী  অপরাধীদের গ্রেফতার করলেও পরে তাদেরকে অদৃশ্য কারণে ছেড়ে দিয়েছেন।





বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোন ছবি

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

৯ জুলাই আন্দোলন ছড়িয়ে পড়ে সারাদেশে, বাংলা ব্লকেড কর্মসূচি ঘোষণা

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

আরও...