বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:০৯
৭০৪
বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় ওয়াই-মুভস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর) ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠি হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুন আল ফারুক এর সভাপত্বিতে সভায় আরো বক্তব্য রাখেন ভোলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: আখতার হোসেন,কোস্ট ট্রাস্ট এর প্রকল্প সম্মনয়কারী মো: মিজানুর রহমান, কাজী মো: হাছনাইন, স্বপনীল শিশু কিশোর সংগঠন এর সভাপতি ইভান তালুকদার, চ্যানেল-২৪ এর ভোলা প্রতিনিধি আদিল হোসেন তপু, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সেন্ট্রাল ভলেন্টিয়ার সৌভন শাহরিয়ার,দিপন দে প্রমুখ। এসময় তরুনদের মধ্যে বক্তব্য রাখেন- সাকির,সিয়াম,আব্দুল্লাহ নোমান,খাদিজা মিম,ইমা আক্তার, রাব্বি প্রমুখ। ওয়াই-মুভস প্রকল্প বাংলাদেশের শিশুদের বিশেষ করে মেয়ে শিশুদের অংশগ্রহন, সুরক্ষা এবং যৌন প্রজনন স্বাস্থ্যের অধিকারকে এগিয়ে নিতে গতিশীল সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে জানান।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক বলেন,শিশু ও যুবকরাই পারবে আগামী দিনের সুন্দর ভবিষ্যাত গড়ে তুলতে। তাই প্রত্যোকটি শিশু কিশোর,যুবকদের স্ব শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে তুলতে হবে। আমাদের জ্ঞান এর পরিধি বাড়াতে হবে। ভালো ভালো বই পড়তে হবে। সেখান থেকে জ্ঞান অর্জন করে বাস্তব জীবনে ভালো কাজে লাগাতে হবে। পাশাপাশি আমাদের পরিবার সমাজের দৃষ্টি ভঙ্গির পরিবর্তন আনার জন্য তরুনদের কাজ করতে হবে। তা না হলে শিশু বিবাহ ও শিশুর অধিকার কখনও সঠিক ভাবে বাস্তবায়ন করা যাবেনা। প্রতিটি পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে শিশু কিশোর,যুবকদের ভালো কাজের উৎসাহ দিতে হবে। সকল ভালো কাজের পাশে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।বিশেষ করে প্রতিটি কন্যা সন্তানকে বোজা মনে না করে তাদের সম্পদ মনে করতে হবে। তাহলে বাল্য বিয়ের হার আমরা কমিয়ে আনতে পারবো বলে আশা ব্যাক্ত করেন।
উল্লেখ্য ,শিশু অধিকার বাস্তবায়নের জন্য ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স এর সাথে ৬৪টি জেলা, ১৬টি ইউনিয়ন এবং বরগুনার ৬টি উপজেলায় পিছিয়েপড়া শিশুদের নিয়ে বিশেষভাবে কাজ করছে। ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স ও ইয়েস বাংলাদেশ এর আয়োজনে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় করছে। প্রকল্পটি বাস্তবায়নে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপরেশন এজেন্সি অর্থায়ন করছে।
গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী
লুট-অবৈধ অস্ত্রের তথ্য দিলেই ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের পাশে থাকবে সরকার: প্রধানমন্ত্রী
মক্কা চুক্তির বিষয়ে সব বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী
মির্জা ফখরুলকে পুতিনসহ ৭ দেশের রাষ্ট্রপ্রধানের অভিনন্দন
গুমের দিন শেষ, বিগত ঘটনারও বিচার হবে: প্রতিমন্ত্রী ইশরাক
জুলাই শহীদদের আত্মত্যাগেই ফ্যাসিবাদমুক্ত দেশের মানুষ: প্রধানমন্ত্রী
অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
আগামীকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস
জুলাই শহীদ ও গুমের শিকার পরিবারের আরও ৭৪ জন চাকরি পেলেন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত