লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:২০
২০০
আকবর জুয়েল,লালমোহন : ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) বলেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণ অভ্যুত্থানে দেড় হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে পুলিশ, র্যাব ও অন্যান্য বাহিনী। লালমোহনের মানুষকেও ঢাকার রাজপথে হত্যা করা হয়েছিল। সেখানে লালমোহনের ১২ জন ছিলো। এই ১২জনের কেউ ছাত্র ছিলো না। সবাই শ্রমিক, রিক্সাচালক, ভ্যান চালক ও বিভিন্ন পেশার লোক ছিলো। এভাবে একটা গুপ্ত সরকারের কবলে ছিলাম আমরা ১৬ বছর। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে কোন ধরনের মাদক থাকবে না। অন্যায় অবিচার দুর্নীতি থাকবে না। আমরা সবাই মিলে সুখী গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ভোলার লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, আমাদেরকে জামায়াতে ইসলামী হতে ইসলাম শিখতে হবে না। দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাবেন এটা ইসলামের কোথাও নাই। শেখ হাসিনার যারা বিরোধিতা করেছে তাদের আয়না ঘরে ঢুকিয়ে নির্যাতন করেছে। লালমোহন-তজুমুদ্দিনে কোন সন্ত্রাস কাউকে করতে দেয়া হবে না। গত ১৭ বছর আপনারা ভোট কেন্দ্রে যেতে পারেন নাই। ২০১৮ সালের সংসদ নির্বাচনে আমাকে পুলিশ দিয়ে আমার বাসা ঘিরে রেখে আগের রাতে আ.লীগ ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে রেখেছে।
চরভূতা ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াছ কালাম সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ধানের শীষ প্রতীকে ভোট চান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের একমাত্র কন্যা শ্যামামা শাহরিন হাফিজ টিয়া, এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।
লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন
এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ
সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী
বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক
মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত