অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৯ই জুলাই ২০২৬ | ২৫শে আষাঢ় ১৪৩৩

মনপুরায় ভুয়া এমবিবিএস চিকিৎসক আটক

মনপুরা প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

১৬২

মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় ক্যাম্প করে স্থানীয়দের চিকিৎসা সেবা দেওয়ার সময় ভুয়া এমবিবিএস সনদে পরিচয় দেওয়া এক চিকিৎসককে আটক করে নৌবাহিনী ও পুলিশ সদস্যরা। 
 
বৃহস্পতিবার দুপুর ৩ টায় আটককৃত ভুয়া চিকিৎসক কোন সনদ দেখাতে না পারায় মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
 
এর আগে বুধবার রাত ১০ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা জুনাব আলীর বাড়িতে ক্যাম্প করে স্থানীয়দের চিকিৎসা সেবা দেওয়ার সময় নৌবাহিনী ও পুলিশ সদস্যরা আটক করে।
 
আটককৃত ভুয়া এমবিবিএস চিকিৎসক হলেন, চরফ্যাশন উপজেলার উত্তর মাদ্রাজ ইউনিয়নের মৃত কয়ছরের ছেলে আলাউদ্দিন শিকদার। 
 
জানা যায়, ভুয়া চিকিৎসক আলাউদ্দিন শিকদার নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয়ে গত দুই বছর ধরে তজুমুদ্দিন উপজেলার চর-মোজাম্মেল, মনপুরা ও চরকলাতলি ইউনিয়ন ও ঢালচর রোগিদের চিকিৎসা সেবা দিয়ে এসেছেন। এমনকি তিনি চেম্বার খুলে ২০ হাজার থেকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত কন্ট্যাকে বিভিন্ন রোগের চিকিৎসার নামে রোগিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেন বলে অভিযোগ স্থানীয়দের। তবে গত বুধবার আটকের পর তিনি এমবিবিএস চিকিৎসক কোন সনদ দেখাতে পারেনি। পরে বৃহস্পতিবার মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করে পুলিশ।
 
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কবির সোহেল বলেন, ভুয়া চিকিৎসকের ক্ষেত্রে সাধারণ মানুষদের সচেতন থাকা জরুরি। এই সমস্ত ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। 
 
এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, আটককৃত ভুয়া চিকৎসকের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

মনপুরায় টানা বর্ষণ ও জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

ভোলায় সাড়ে ৫ কোটি টাকার নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

উত্তাল সাগরে যেতে পারছেনা শতশত ট্রলার কর্মহীন হয়ে পড়েছেন হাজারো জেলে

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

মনপুরায় প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

ভোলায় শিক্ষা সুরক্ষা প্রকল্পের কর্মপরিকল্পনা ও পর্যালোচনা সভা

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

ইতিহাস চর্চাই জাতির আত্মপরিচয় ও ভবিষ্যৎ নির্মাণের ভিত্তি : ডেপুটি স্পিকার

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

২০৪০ সালে ৩০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুতের লক্ষ্য সরকারের : জ্বালানি মন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

আরও...