বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৩
১৬৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে ভোট চাইছেন তার স্ত্রী শেখ শাইরা শারমিন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সাবেক এ সংসদ সদস্যের নির্বাচনি এলাকায় উঠান করেছেন তার সহধর্মিণী।
এ সময় তিনি তার স্বামীর গরুর গাড়ি প্রতীকের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এবং উন্নয়নমূলক বিভিন্ন কাজ করার প্রতিশ্রুতি দেন।
শেখ শাইরা বলেন, ‘আপনারা যদি গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়যুক্ত করেন, আমরা অবশ্যই সংসদে প্রথমে দাঁড়িয়েই ভোলাবাসীর কথা তুলে ধরব। আপনারাতো দেখেছেন, আপনাদের কী মনে হয়, কে আপনাদের দাবিদাওয়া তুলে ধরতে পারবে?’ এ সময় হাততালি দিয়ে উপস্থিত জনতা তার প্রশ্নের জবাব দেন এবং বলেন পার্থ ভাই।
তিনি আরো বলেন, ইনশাআল্লাহ, আমরা কোনো কিছুতে কোনোদিন ভয় পাইনি। সব সময় আমাদের মাথায় ছিল যে একটা অদৃশ্য জায়গায় জবাব দিতে হবে, আমাদের জবাবদিহিতা আছে। সেটা হচ্ছে আল্লাহর দরবার। এজন্য অবিচার ও অন্যায় আমরা করিনি, করবোও না। ভোলা নিয়ে আমাদের একটা স্বপ্ন আছে, আজকে পার্থ কিন্তু কোনো দায়িত্বে না এসেই, ভোলাবাসির প্রতি আন্তরিকতা ও ভালোবাসার জায়গা থেকে আপনাদের সবার দাবি ভোলা-বরিশাল সেতু বাস্তবায়নের কথা গতকালকেই ভোলামঞ্চে বলে এসেছেন।
একটি মেডিকেল কলেজ করার প্রতিশ্রুতি দিয়ে শেখ শাইরা বলেন, অনেক সময় আমাদের কর্মীরাও অসুস্থ হয়ে পড়েন। তারা রাতবিরাতে কোনো কারণে অসুস্থ হয়ে পড়লে তাদের স্পিডবোটে করে দূরদূরান্তে নিয়ে যেতে হয়। অনেক সময় মাঝ পথেই অঘটন ঘটে যায়। এভাবে আপনাদের হয়রানি ও ভোগান্তির কথা চিন্তা করে সংসদে গিয়ে প্রথমেই আপনাদের বিষয়গুলো তুলে ধরব। তাই আপনারা গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে ব্যারিস্টার পার্থকে জয়যুক্ত করবেন।
উঠান বৈঠকে বিজেপির স্থানীয় নেতাকর্মী ছাড়াও নারী ও পুরুষ ভোটারা উপস্থিত ছিলেন।
আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আধুনিক ও সময়োপযোগী জাতিসংঘ পুলিশ গঠনের আহ্বান বাংলাদেশের
স্থানীয় নির্বাচন: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট
জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান
বার কাউন্সিলের মতো সাংবাদিক নিবন্ধনের ব্যবস্থা হচ্ছে: তথ্যমন্ত্রী
শিল্প ভালো না হলে অর্থনীতি শক্তিশালী হবে না: অর্থমন্ত্রী
প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : স্বাস্থ্যমন্ত্রী
পরাজিত শক্তির বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তিকে সচেতন থাকতে হবে: রিজভী
তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব
সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ: প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক