অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

জিয়াউর রহমানের চেয়ে বড় ইসলামী শাসক কারা: মেজর হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৮

remove_red_eye

২৩৬

এম এ হালিম, তজুমদ্দিন থেকে : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন–লালমোহন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, রাসূল (সা.) যেভাবে ইসলামী শাসন কায়েম করেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে সেভাবেই দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, “প্রকৃত ইসলামী শাসক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। জিয়াউর রহমানের থেকে বড় ইসলামী শাসক কারা?

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর দক্ষিণ বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেজর হাফিজ জামায়াতে ইসলামীকে কটাক্ষ করে বলেন, “এ দেশে জামায়াতে ইসলামী থেকে অনেক জঙ্গি সংগঠনের জন্ম হয়েছে। তারা আবার নাকি মানুষকে বেহেস্তে নিয়ে যাবে!”

তিনি আরও অভিযোগ করেন, “১৭ বছর ধরে বিনা ভোটে রাষ্ট্রক্ষমতা দখল করে রেখেছিলেন শেখ হাসিনা। পৃথিবীর ইতিহাসে তিনি একজন স্বৈরশাসক হিসেবে পরিচিত।” এ সময় তিনি বিএনপি সরকারের সময়ে করা উন্নয়নের চিত্র তুলে ধরে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শম্ভুপুর দক্ষিণ বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির সাবেক সভাপতি একেএম মুহিবুল্লাহ নাগর, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা বিএনপির সহ-সভাপতি মো. আমিরুল ইসলাম বাছেত পাটওয়ারী, ভোলা জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পঞ্চায়েত।

এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি একেএম মহিউদ্দিন জুলফিকার, উপজেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা ইয়াসমিন, শম্ভুপুর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত হাওলাদার, উপজেলা ছাত্রদল সভাপতি মোঃ মামুন হোসেন প্রমুখ।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...