অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ | ৬ই কার্তিক ১৪৩৩


চরফ্যাসনে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় এজহার দাখিল


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২০ রাত ১০:২২

remove_red_eye

৭৬০



 চরফ্যাসন প্রতিনিধি : চরফ্যাসনে  প্রকাশিত সংবাদের  জের ধরে দৈনিক সময়ের চিত্র’র সম্পাদক ও জনকন্ঠের চরফ্যাসন উপজেলার   নিজস্ব সংবাদদাতা এ আর এম মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার সাংবাদিক মামুন বাদী হয়ে  গোলাম হোসেন সেন্টু, জাকির হোসেন ও মাহাবুবসহ অজ্ঞাত ৪/৫ জনকে অভিযুক্ত  করে চরফ্যাসন থানায়  মামলার জন্য এজহার দাখিল করেছেন। চরফ্যাসন থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেছেন। তবে থানা পুলিশ এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করতে পারেনি।

 জানা যায়, সাম্প্রতিক সময়ে উপজেলার বাবুরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী কেলেংকারী এবং দক্ষিণ মঙ্গল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে ভুয়া ভাউচার দিয়ে সরকারী টাকা আত্মসাত সংক্রান্ত  প্রকাশিত সংবাদের জের  ধরে গত ৪ সেপ্টেম্বর শুক্রবার রাতে  চরফ্যাসন সদরের কালীবাড়ি রোডে প্রধান শিক্ষক গোলাম হোসেন সেন্টু ও জাকির হোসেন সহ কয়েকজন সন্ত্রাসী সংঘবদ্ধ হয়ে সাংবাদিক মামুন ও শাহ কামালের পথ গতিরোধ করে তাদের উপর হামলা চালায় এবং শ্বাসরোধ করে সাংবাদিক মামুনকে হত্যা চেষ্টা করে। এ সময় সহকর্মী ও আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাদেরকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

অভিযুক্ত প্রধান শিক্ষক জাকির হোসেনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা এবং গোলাম হোসেন সেন্টুর বিরুদ্ধে জাল সনদে চাকরি করার বিষয়ে বিভাগীয় মামলা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃমনির হোসেন মিয়া বলেন, সাংবাদিক মামুনের এজাহারের আবেদন পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।





আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

লালমোহনে নদীতে মাছ শিকারের দায়ে ৪ জেলের জেল

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী পার্থের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্পে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সচেতনতা ও স্ক্রিনিং কার্যক্রমের আহ্বান ডা. জুবাইদা রহমানের

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

এইচএসসি পরীক্ষার ফল হতে পারে ২৯ নভেম্বর

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে অস্ত্র না থাকলে ভালো হতো: শফিকুর রহমান

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

একমাত্র সন্তানের স্ত্রীর অত্যাচারে লালমোহনে ঘরে থাকাই কষ্টসাধ্য বৃদ্ধ মা রোকেয়া বেগমের

আরও...